Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাটোয়ার দু'টি ওয়ার্ডে দরিদ্রদের রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন একটি ক্লাবের সদস্যরা

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকার নামতে এঁরাও বেরিয়ে পড়েন পূর্ব বর্ধমানের কাটোয়ার রাস্তায়। ক্যান হাতে কখনও হেঁটে, কখনও সাইকেলে আবার কখনও মটর সাইকেলে চেপে এক পাড়া থেকে অন্য পাড়ায় যান। করোনার বিরুদ্ধে যুদ্ধে এঁরাও সামিল। তবে এঁরা কোনও ডেলিভারি ব

কাটোয়ার দু'টি ওয়ার্ডে দরিদ্রদের রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন একটি ক্লাবের সদস্যরা

শেষ আপডেট: 28 April 2020 07:37

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকার নামতে এঁরাও বেরিয়ে পড়েন পূর্ব বর্ধমানের কাটোয়ার রাস্তায়। ক্যান হাতে কখনও হেঁটে, কখনও সাইকেলে আবার কখনও মটর সাইকেলে চেপে এক পাড়া থেকে অন্য পাড়ায় যান। করোনার বিরুদ্ধে যুদ্ধে এঁরাও সামিল। তবে এঁরা কোনও ডেলিভারি বয় বা দুধবিক্রেতা নন এঁরা একটি ক্লাবের সদস্য। এঁরা প্রতিজ্ঞা করেছেন যে লকডাউনের জন্য কাউকে অভুক্ত অবস্থায় দিন কাটাতে দেবেন না। করোনা ভাইরাসের ত্রাসে দেশ জুড়ে এখন চলছে লকডাউন। কাজ নেই দিন আনা দিন খাওয়া মানুষের হাতে। কাজ না থাকায় খাবারও নেই বহু দুঃস্থ পরিবারের ঘরে। সরকার রেশন দিলে কি হবে, শুধু মাত্র ডাল দিয়ে ভাত আর টানা কত দিন খাওয়া যায়! আর সেটা রান্না করতে তো জ্বালানি দরকার। কাটোয়ার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের ঘোষহাট, শিমুলতলা, মাধাইতলা এলাকার বেশির ভাগ মানুষই কেউ ভ্যান চালান, কেউ টোটো চালান, কেউ বা রাজমিস্ত্রির কাজ করেন। লকডাউনের জেরে এই সমস্ত পরিবারের কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে রোজগারও বন্ধ। তাঁদের ঘরে খাবারে টান। লকডাউনের শুরুতেই শুকনো খাবার, চাল, ডাল ও সবজি নিয়ে কাটোয়ার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের এই সমস্ত দুঃস্থ, দিন আনা দিন খাওয়া পরিবারগুলির পাশে দাঁড়িয়ে ছিল কাটোয়ার প্রতিদ্বন্দ্বী ক্লাব। সব সময় যে ক্যান হাতেই পথে বেরচ্ছেন এমন নয়। অনেক সময় প্যাকেটে করে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন। দীর্ঘ দিন লকডাউন চলার ফলে ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। করোনার মোকাবিলায় সফল হতে লকডাউনের মেয়াদ বাড়ায় কেন্দ্রীয় সরকার। অসহায় মানুষজনের বাড়িতে জ্বালানির জোগান শেষ হয়ে গেছে। তাই শুকনো খাবার, চাল, ডাল ও সবজি পেলেও জ্বালানির অভাবে সেই খাবার রান্না করা অসম্ভব হয়ে উঠেছে। পরিস্থিতি বুঝে কাটোয়ার প্রতিদ্বন্দ্বী ক্লাবের তরফ থেকে খাবার রান্না করে সেই রান্না খাবার কাটোয়ার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পরিবারের ঘরে প্রতিদিন সন্ধ্যায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। সেই ব্যবস্থা অনুযায়ী কোনও দিন ভাত, তিন রকমের সবজি, ডাল ও ডিম আবার কোনও দিন ভাত, ডাল, মাংস  ও পনির – এই সমস্ত খাবার ক্লাবের সদস্যরা নিজেদের হাতে রান্না করে ওই তিনশো দুঃস্থ পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ক্লাবের সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে গরিব মানুষজনের রান্নার অসুবিধার কথা চিন্তা করেই এই রান্না খাবারের হোম ডেলিভারি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারা আরও জানায় যে এই লকডাউন যতদিন পর্যন্ত না উঠছে ততদিন ক্লাবের পক্ষ থেকেও এই খাবারের ‘হোম ডেলিভারি’ চালিয়ে যাওয়া হবে। ক্লাবের এই উদ্যোগে খুশি কাটোয়ার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের দুঃস্থ পরিবারগুলি।

```