Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উদ্বোধনের বর্ষপূর্তির আগেই ভেঙে পড়ল কন্যাশ্রী সেতু

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: গত বছর ১৭ সেপ্টেম্বর উদ্বোধন হয়েছিল। তৎকালীন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র গিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পলাশপাই খালের উপর ২১ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত কন্যাশ্রী সেতুর ফলক উন্মোচন করেছিলেন। নাম রাখা হ

উদ্বোধনের বর্ষপূর্তির আগেই ভেঙে পড়ল কন্যাশ্রী সেতু

শেষ আপডেট: 25 August 2019 10:52

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: গত বছর ১৭ সেপ্টেম্বর উদ্বোধন হয়েছিল। তৎকালীন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র গিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পলাশপাই খালের উপর ২১ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত কন্যাশ্রী সেতুর ফলক উন্মোচন করেছিলেন। নাম রাখা হয়েছিল কন্যাশ্রী সেতু। কিন্তু এক বছর কাটার আগেই ভেঙে পড়ল সেই কাঠের সেতু। শনিবার সন্ধে বেলা ভেঙে পড়ে সেতুর একটি অংশ। রবিবার সকালে সেতুর পরিস্থিতি দেখতে সেখানে যান ব্লক আধিকারিকরা। স্থানীয়রা জানিয়েছেন, প্রশাসনের কর্তারা এসে এ দিন আশ্বাস দিয়েছেন, দ্রুত সেতু মেরামতির কাজ শুরু হবে। এ দিন প্রশাসনের কর্তাদের সঙ্গে সেতুর পরিস্থিতি দেখতে এসেছিলেন ঠিকার সংস্থার প্রতিনিধিরাও। বছর ঘুরতে না ঘুরতেই সেতু ভেঙে পড়ার ঘটনায় কাঠের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, পলাশপাই খালের দু’পারের প্রায় ৩০টি গ্রামের মানুষ এই সেতু ব্যবহার করে প্রতিদিন। মোটর সাইকেল, ভ্যান—সবই চলাচল করত। কিন্তু শনিবার সন্ধে থেকে সব বন্ধ। স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন আগেই দেখা গিয়েছিল সেতুর গোড়া আলগা হয়েছে। প্রশাসনকে জানানোও হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট দফতর।

```