Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

চিটফান্ড নিয়ে হঠাৎ সক্রিয় বিজেপি, রোজভ্যালির এজেন্ট ও আমানতকারীদের সঙ্গে দেখা করবেন বিজয়বর্গীয় 

দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ড নিয়ে গা-ঝাড়া দিয়ে উঠেছে সিবিআই ও ইডি। রোজভ্যালি, সারদা, আই কোরের মতো একাধিক চিটফান্ড সংস্থাগুলির বিরুদ্ধে তথ্যপ্রমাণ জড়ো করছে তারা। জেরা করা হচ্ছে একাধিক অভিযুক্তদের। তদন্তের সঙ্গে যুক্ত পুলিশ অফিসারদেরও দরকার পড়লে

চিটফান্ড নিয়ে হঠাৎ সক্রিয় বিজেপি, রোজভ্যালির এজেন্ট ও আমানতকারীদের সঙ্গে দেখা করবেন বিজয়বর্গীয় 

শেষ আপডেট: 20 December 2018 15:24

দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ড নিয়ে গা-ঝাড়া দিয়ে উঠেছে সিবিআই ও ইডি। রোজভ্যালি, সারদা, আই কোরের মতো একাধিক চিটফান্ড সংস্থাগুলির বিরুদ্ধে তথ্যপ্রমাণ জড়ো করছে তারা। জেরা করা হচ্ছে একাধিক অভিযুক্তদের। তদন্তের সঙ্গে যুক্ত পুলিশ অফিসারদেরও দরকার পড়লে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন টেবিলে বসে তৈমুর, সামনে পেল্লাই কেক, জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয় খুদে নবাব

এই সমস্ত চিটফান্ডের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন সংস্থার এজেন্ট ও আমানতকারীরা। অনেকে আত্মহত্যাও করেছেন। বাকিরা নিজেদের টাকা ফেরতের দাবিতে অনশন করেছেন, বিক্ষোভ করেছেন। এ বার সেই অনশন-বিক্ষোভে যুক্ত হওয়ার চেষ্টা করছে বঙ্গ বিজেপি। জানা গিয়েছে, আগামী কাল শুক্রবার, কলকাতার পার্ক প্রাইম হোটেলের সামনে রোজভ্যালির অনশনরত এজেন্ট ও আমানতকারীদের সঙ্গে দেখা করবেন কেন্দ্রের তরফে বিজেপি'র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই সব চিটফান্ড সংস্থায় সর্বস্ব খোয়ানো মানুষের সংখ্যা নেহাত কম নয়। সরকারের প্রতি একটা ক্ষোভও রয়েছে তাঁদের। এই ক্ষোভকেই কাজে লাগাতে চাইছে বঙ্গ বিজেপি। আর তাই আমানতকারীদের সঙ্গে দেখা করা। বিজেপির তরফে তাঁদের ভরসা দেওয়া, যে তাঁরা একা নন, বিজেপি তাঁদের সঙ্গে আছে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```