Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা আবহেই ২৩ নভেম্বর থেকে জঙ্গলমহল কাপ, প্রচার শুরু প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় প্রশাসনিক বৈঠক করতে এসে নির্দেশ দিয়ে গিয়েছিলেন জঙ্গলমহল কাপ শুরু করার। তারপরেই করোনা পরিস্থিতির কারণে দেরিতে হলেও শুরু হচ্ছে জঙ্গলম

করোনা আবহেই ২৩ নভেম্বর থেকে জঙ্গলমহল কাপ, প্রচার শুরু প্রশাসনের

শেষ আপডেট: 20 November 2020 07:41

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় প্রশাসনিক বৈঠক করতে এসে নির্দেশ দিয়ে গিয়েছিলেন জঙ্গলমহল কাপ শুরু করার। তারপরেই করোনা পরিস্থিতির কারণে দেরিতে হলেও শুরু হচ্ছে জঙ্গলমহল কাপ। আগামী ২৩ শে নভেম্বর থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় জঙ্গলমহল কাপের প্রতিযোগিতা শুরু হবে। জানা গিয়েছে, কবাডি, তিরন্দাজি, ফুটবল, ঝুমুর নৃত্য প্রভৃতি বিষয়ের উপর প্রতিযোগিতা হবে এই জঙ্গলমহল কাপে। মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়াম- সহ বেশ কিছু মাঠে হবে এই টুর্নামেন্ট। তারই প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। সব রকমের সুরক্ষার বন্দোবস্ত করছে প্রশাসন। শুক্রবার সকালে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে জাগলিংয়ের মাধ্যমে জঙ্গলমহল কাপের প্রচার শুরু করে দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। হাওড়া দাসনগরের বাসিন্দা প্রসেনজিৎ মাইতি জাগলিংয়ের মাধ্যমে প্রচার শুরু করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ উপস্থিত থেকে জঙ্গলমহল কাপের প্রচার অভিযানের সূচনা করেন। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের থানা গুলি থেকে এবছর প্রায় চারশোর বেশি ক্লাব অংশ নেবে এই প্রতিযোগিতায়। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে জঙ্গলমহলের যুবক-যুবতীদের খেলাধুলোয় উৎসাহ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে প্রতি বছর আয়োজন করা হয় জঙ্গলমহল কাপের। থানা এলাকার প্রতিযোগিতার পর জেলাস্তরে এবং মূল পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এর আগে প্রতিযোগিতায় সফলরা পুলিশের কাজেও যুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। জঙ্গলমহলের নতুন প্রতিভা উঠে আসে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে। পশ্চিম মেদিনীপুর জেলার এক পুলিশ আধিকারিক বলেন, “জঙ্গলমহল কাপ শুরু হচ্ছে ২৩ নভেম্বর থেকে। আজ তার প্রচার শুরু করা হল। বাউল এবং রণ-পা’র মাধ্যমেও প্রচার করা হবে। প্রতিযোগিতা গুলিতে পুরুষ ও মহিলাদের পৃথক বিভাগ থাকবে।”

```