Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝাড়গ্রামের সাঁকরাইলে ডাইনি অপবাদে নৃশংস অত্যাচার শবর বিধবাকে, অভিযুক্ত বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ভালকিশোল গ্রামে ডাইনি অপবাদে এক শবর মহিলাকে নৃশংস ভাবে অত্যাচারের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ, ওই বিজেপি নেতা রবীন্দ্র হাঁসদা, তাঁর পরিবার ও দলবল চম্পা আড়ি নামে এক মহিলাকে গরম রড

ঝাড়গ্রামের সাঁকরাইলে ডাইনি অপবাদে নৃশংস অত্যাচার শবর বিধবাকে, অভিযুক্ত বিজেপি

শেষ আপডেট: 10 March 2020 07:18

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ভালকিশোল গ্রামে ডাইনি অপবাদে এক শবর মহিলাকে নৃশংস ভাবে অত্যাচারের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ, ওই বিজেপি নেতা রবীন্দ্র হাঁসদা, তাঁর পরিবার ও দলবল চম্পা আড়ি নামে এক মহিলাকে গরম রডের ছ্যাঁকা দেন। চম্পা আড়ি বিধবা, তাঁর বয়স ষাট বছর পেরিয়ে গেছে। কেন তাঁর উপরে অত্যাচার করা হয়েছে সেব্যাপারে কেউ কোনও কথা বলছেন না। ঘটনা দিন দুয়েক আগের হলেও সম্প্রতি জানাজানি হওয়ার পরে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বৃদ্ধার ছেলে সুশীল আড়ি থানায় যে অভিযোগ করেছেন তার বয়ান অনুযায়ী, ৮ মার্চ সন্ধ্যায় মহিমনিশ্চিন্তার বাগমারী গ্রামের রবীন্দ্রনাথ হাঁসদা বাড়িতে এসে তাঁর মা চম্পা হাঁসদাকে চুলের মুঠি ধরে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে রবীন্দ্রনাথের স্ত্রী দুলালি হাঁসদা মুর্মু ও শাশুড়ি তাঁর হাত-পা চেপে ধরেন এবং শরীরের বিভিন্ন অংশে লোহার রড দিয়ে ছ্যাঁকা দিতে থাকেন রবীন্দ্রনাথ। তাঁর শরীরে গোপন অংশেও ছ্যাঁকা দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ করলে তাঁকে পুড়িয়ে মেরে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। তাই ঘটনার পর থেকে বাড়িতেই ছিলেন চম্পা। বৃদ্ধা আদিবাসী মহিলার উপরে বর্বর অত্যাচারের নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। সাঁকরাইল ব্লক যুব সভাপতি শান্তনু ঘোষের বক্তব্য, “আদিবাসী শবর মহিলার উপরে নারকীয় অত্যাচার করা হয়েছে। ভাবতে অবাক লাগে যে, আজকের দিনেও ডাইনি অপবাদ দিয়ে সহজ-সরল মহিলাকে অত্যাচার করা হয়েছে। লোহার রড গরম করে সারা গায়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। প্রশাসনকে আমরা বলেছি যাতে অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে।” ঝাড়গ্রামের বিজেপি জেলা সম্পাদক অবণী ঘোষ বলেন, “এরকম খবর আমাদের কাছে নেই আর এর সঙ্গে বিজেপি কোনও ভাবে জড়িত হতে পারে না কারণ এটি অমানবিক ও জঘন্য কাজ। যদি বিজেপির কেউ এই ঘটনা ঘটিয়ে থাকে এবং প্রশাসন যদি কোনও ব্যবস্থা নেয় তাহলে আমাদের কোনও আপত্তি থাকবে না।” চম্পা আড়ি এখন ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। চম্পা আড়ির পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ সুধীর হেমব্রম, ভীম সরেন ও অরুণ সরেন নামে তিনজনকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত রবীন্দ্রনাথ হাঁসদা পলাতক। ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

```