Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

করোনার সময় বাড়তি চাপ কাটাতে জলপাইগুড়ি জেলার সব থানায় শুরু যোগাসনের ক্লাস

দ্য ওয়াল ব্যুরো: করোনায় স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য পুলিশকর্মীদের যোগব্যায়াম করার নির্দেশ দিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার। থানাগুলিতে নিয়ম করে শুরু হল যোগাসনের ক্লাস। দেশজোড়া লকডাউনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা সংক্রমণ রোধে লোকে

করোনার সময় বাড়তি চাপ কাটাতে জলপাইগুড়ি জেলার সব থানায় শুরু যোগাসনের ক্লাস

শেষ আপডেট: 11 April 2020 13:17

দ্য ওয়াল ব্যুরো: করোনায় স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য পুলিশকর্মীদের যোগব্যায়াম করার নির্দেশ দিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার। থানাগুলিতে নিয়ম করে শুরু হল যোগাসনের ক্লাস। দেশজোড়া লকডাউনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা সংক্রমণ রোধে লোকে সামাজিক দূরত্ব বজায় রাখছেন কিনা সেদিকেও নজর রাখতে হচ্ছে পুলিশকে। এছাড়াও রয়েছে করোনা মোকাবিলার জন্য নিয়ম করে সচেতনতামূলক প্রচার। কখনও আবার করোনা সন্দেহে রোগীকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ায় দায়িত্ব নিতে হচ্ছে। করোনায় মারা গেলে মৃতদেহের সৎকারের দায়িত্বও নিতে হচ্ছে পুলিশকে। কোথাও আবার একঘেঁয়েমি কাটাতে ‘গৃহবন্দী’ মানুষজনের জন্য বিনোদনের ব্যবস্থা করছেন – ম্যাজিক দেখাচ্ছেন, গান গাইছেন। এত কাজ করতে গেলে মানসিক চাপ তো বাড়বেই। শরীরের উপরেও চাপ বাড়ছে। শরীর সুস্থ রাখার পাশাপাশি মানসিক চাপ কমাতে যোগ ব্যায়ামের বিকল্প নেই বললেই চলে। তাই জেলা পুলিশ সুপারের নির্দেশে জলপাইগুড়ি জেলার সমস্ত থানায় নিয়ম করে শুরু হয়েছে যোগব্যামের ক্লাস। একই সঙ্গে গরমের হাত থেকে নিজেদের আরও সুস্থ রাখতে ডায়েটিংয়েরও পরামর্শ দেওয়া হয়েছে পুলিশকর্মীদের। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার অভিষেক মোদী এদিন বলেন, “লকডাউনের দেখভাল-সহ অন্যান্য ডিউটি করতে গিয়ে পুলিশকর্মী দের চাপ বাড়ছে। স্ট্রেস কমাতে জেলার সমস্ত থানায় যোগব্যায়ামের ক্লাস শুরু করার নির্দেশ আমি দিয়েছি। পাশাপাশি ডায়েটিংও করতে বলা হয়েছে।” সারা দেশে লকডাউন শুরু হতেই জলপাইগুড়ি জেলার পুলিশকে অত্যন্ত সক্রিয় ভূমিকায় দেখা গেছে। লকডাউন যাতে জেলার প্রত্যেকে মেনে চলেন সে ব্যাপারে পুলিশ প্রথম থেকেই সচেষ্ট। তাই পুলিশের উপরে চাপ আগের চেয়ে অনেক গুণ বেড়েছে বলে মনে করছেন পুলিশের উচ্চপদস্থ কর্মীরা। তাই এই নির্দেশ।

```