Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ময়নাগুড়ির চূড়া ভাণ্ডারে বিজেপি কর্মীদের বাড়িতে আগুন, অভিযুক্ত তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক হিংসা থামছেই না ময়নাগুড়িতে। কাল রাতে ময়নাগুড়ির চূড়া ভাণ্ডার এলাকায় একের পর এক বিজেপি কর্মীর বাড়ি জ্বালিয়ে দেবার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের কর্মীকে

ময়নাগুড়ির চূড়া ভাণ্ডারে বিজেপি কর্মীদের বাড়িতে আগুন, অভিযুক্ত তৃণমূল

শেষ আপডেট: 24 February 2020 04:57

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক হিংসা থামছেই না ময়নাগুড়িতে। কাল রাতে ময়নাগুড়ির চূড়া ভাণ্ডার এলাকায় একের পর এক বিজেপি কর্মীর বাড়ি জ্বালিয়ে দেবার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের কর্মীকে খুন করেছে বিজেপি। [caption id="attachment_189154" align="aligncenter" width="593"] জ্বলছে বিজেপি সমর্থকদের বাড়ি[/caption] গত ১৪ ফেব্রুয়ারি ময়নাগুড়ির চূড়া ভাণ্ডার এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ভোম্বল ঘোষ নামে এক তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করা হয়। কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর ২৩ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে মূল অভিযুক্ত তাপস রায়কে কোচবিহার জেলার শীতলকুচি এলাকা থেকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। রবিবার তাঁকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। [caption id="attachment_189155" align="aligncenter" width="429"] জ্বলছে বিজেপি সমর্থকদের বাড়ি[/caption] বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি শ্যাম প্রসাদ টেলিফোনে বলেন, “রাতে ময়নাগুড়ির চূড়া ভাণ্ডার এলাকায় নিহত ভোম্বল ঘোষের দেহ নিয়ে বিশাল মিছিল হয়। পুলিশের পাহারায় তৃণমূল কংগ্রেসের ওই বিশাল মিছিল এলাকায় ঢোকে। তারপর আমাদের কর্মীদের একের পর এক বাড়িতে হামলা করে তাদের এলাকা ছাড়া করে। এখনও পর্যন্ত পাঁচটি বাড়িতে ওরা আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশ ওদের কিছু বলেনি।” এই ঘটনায় তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী টেলিফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের নেতা ভোম্বল ঘোষকে ওরা খুন করেছে।” রাজনৈতিক সংঘর্ষের জেরে এখন এলাকাটি উত্তপ্ত।

```