Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মির্জার জামিন হল না, ৩০ অক্টোবর পর্যন্ত থাকতে হবে জেলেই

দ্য ওয়াল ব্যুরো: ১৪ দিনের জেল হেফাজত শেষে মঙ্গলবার নারদ কাণ্ডে অন্যতম অভিযুক্ত পুলিশ কর্তা এসএমএইচ মির্জাকে তোলা হয়েছিল বিশেষ ন্সিবিআই আদালতে। কিন্তু এ দিনও তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ফের জেল হেফাজতের ন

মির্জার জামিন হল না, ৩০ অক্টোবর পর্যন্ত থাকতে হবে জেলেই

শেষ আপডেট: 15 October 2019 11:12

দ্য ওয়াল ব্যুরো: ১৪ দিনের জেল হেফাজত শেষে মঙ্গলবার নারদ কাণ্ডে অন্যতম অভিযুক্ত পুলিশ কর্তা এসএমএইচ মির্জাকে তোলা হয়েছিল বিশেষ ন্সিবিআই আদালতে। কিন্তু এ দিনও তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এ দিন মির্জার আইনজীবী আদালতে জামিনের আবেদন করতে গিয়ে বলেন, তাঁর মক্কেল তদন্তে সব রকম সহযোগিতা করেছেন। এবং শেষ ১৪ দিনে তদন্ত প্রক্রিয়ায় তাঁকে কোনও ভাবেই কাজে লাগেনি। তাই মির্জাকে যে কোনও শর্তে জামিন দেওয়া হোক। আপত্তি জানানো হয় সিবিআইয়ের তরফে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির তরফে স্পষ্ট বলা হয়, মির্জাকে এখন বাইরে রাখলে তদন্তে তার প্রভাব পড়বে। তিনি প্রভাবশালী। এই নারদ কাণ্ডে যে বড় রাজনৈতিক যোগ রয়েছে, তাও এ দিন বলা হয় সিবিআইয়ের তরফে। শেষমেশ জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। গত ২৬ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় মির্জাকে। অবিভক্ত বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপারকে গ্রেফতারের পর থেকেই ‘ঝিমিয়ে পড়া’ নারদ তদন্তে নতুন গতির সঞ্চার হয়। সিবিআই তলব করে বিজেপি নেতা মুকুল রায়কে। শনিবার, মহালয়ার দুপুরে নিজাম প্যালেসে মির্জা-মুকুলকে মুখোমুখি বসিয়ে প্রায় তিনঘণ্টা জেরা করেন গোয়েন্দারা। রবিবার আরও নাটকীয় মোড় নেয় তদন্ত। মির্জাকে নিয়ে সিবিআই টিম পৌঁছে যায় মুকুলবাবুর এলগিন রোডের ফ্ল্যাটে। সেখানে ‘টাকা লেনদেনের’ পুনর্নির্মাণ করানো হয় এই আইপিএস অফিসারকে দিয়ে। গোটা ঘটনার ভিডিওগ্রাফি করে সিবিআই। ২০১৪ সালে লোকসভা ভোটের আগে তৃণমূলের কিছু সাংসদ ও মন্ত্রীর বিরুদ্ধে স্টিং অপারেশন চালিয়েছিলেন নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েল। রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া একমাত্র পুলিশ কর্তা এসএমএইচ মির্জার বিরুদ্ধে স্টিং অপারেশন চালিয়েছিলেন ম্যাথু। পরে বিজেপি-র প্রকাশ করা ফুটেজে দেখা গিয়েছিল, নিজের বাংলোর বৈঠকখানায় বসে লুকোনো ক্যামেরার সামনে টাকা নিচ্ছেন মির্জা। প্রসঙ্গত, মির্জা শাসক দলের শীর্ষ স্তরের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। এর মাঝে ম্যাথুকেও ডেকে জেরা করেছেন গোয়েন্দারা। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

```