Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

করোনা ভাইরাস আক্রান্তদের জন্য আইসোলেশন ওয়ার্ড আরজি করে, রাজ্যে প্রথম

দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসের চিকিৎসা এবার সরকারি হাসপাতালেও। রাজ্যের প্রথম মেডিক্যাল কলেজ হিসেবে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রস্তুত হয়ে গিয়েছে ১০টি বেডের একটি আইসোলেশন ওয়ার্ড। জরুরি বিভাগের ৯ তলায় তৈরি হয়েছে এই ইউনিট। পাঁচটি পুরুষ

করোনা ভাইরাস আক্রান্তদের জন্য আইসোলেশন ওয়ার্ড আরজি করে, রাজ্যে প্রথম

শেষ আপডেট: 5 February 2020 16:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসের চিকিৎসা এবার সরকারি হাসপাতালেও। রাজ্যের প্রথম মেডিক্যাল কলেজ হিসেবে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রস্তুত হয়ে গিয়েছে ১০টি বেডের একটি আইসোলেশন ওয়ার্ড। জরুরি বিভাগের ৯ তলায় তৈরি হয়েছে এই ইউনিট। পাঁচটি পুরুষ এবং পাঁচটি মহিলা বেডের পাশাপাশি তৈরি রয়েছে ২টি সিসিইউ ইউনিটও। বৃহস্পতিবার থেকেই চালু হবে এই ওয়ার্ড। নোভেল করোনা ভাইরাস সন্দেহে কোনও ব্যক্তি আরজি করে এলে তাঁকে ভর্তি নিয়ে সমস্ত পরীক্ষা-নিরিক্ষা করা হবে। অভিজ্ঞ চিকিৎসক এবং টেকনিশিয়ান-সহ মোট সাতজনের টিমও একেবারে তৈরি। গত দু’দিন অর্থাৎ মঙ্গল এবং বুধবার হাসপাতালে এই বিশেষ আইসোলেশন ওয়ার্ডের জন্য চলেছে ওয়ার্কশপ। কী ভাবে পরীক্ষা-নিরিক্ষা করা হবে, কী ধরনের মাস্ক এবং পোশাক ব্যবহার করতে হবে, কী কী স্যাম্পেল সংগ্রহ করা প্রয়োজন, কী কী পরীক্ষা করা দরকার----এই সমস্ত ব্যাপারে ওই ওয়ার্কশপে প্রশিক্ষণ দেওয়া হয়েছে চিকিৎসক, টেকনিশিয়ান এবং নার্সদের। অধ্যক্ষ শুদ্ধদন বটব্যাল জানিয়েছেন, মেডিসিন-চেস্ট-মাইক্রোবায়োলজি-ক্রিটিকাল কেয়ার বিভাগের চিকিৎসক এবং টেকনিশয়ান-সহ ৭ জনের টিম তৈরি। ওয়ার্ডের ট্রায়ালও হয়ে গিয়েছে। দু’দিনের ওয়ার্কশপের পর প্রস্তুত সকলেই। বৃহস্পতিবার থেকেই নোভেল করোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে কেউ এলে ভর্তি করা হবে এই আইসোলেশন ওয়ার্ডে। এতদিন পর্যন্ত কেবল বেলেঘাটা আইডি হাসপাতালেই চলছিল চিকিৎসা। তবে রাজ্যের প্রথম মেডিক্যাল কলেজ হিসেবে আরজি কর হাসপাতাল এবার আইসোলেশন ইউনিট তৈরি করে ফেলেছে। চিকিৎসা হবে সেখানেও।

```