Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএনটিইউসি নেতা রমেন পাণ্ডের জীবনাবসান

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসি-র দীর্ঘদিনের নেতা রমেন পান্ডে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতার বেলভিউ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যু কালে কালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। চলতি মাসের ১৫ তারিখে কিডনিজনিত

আইএনটিইউসি নেতা রমেন পাণ্ডের জীবনাবসান

শেষ আপডেট: 29 June 2019 08:48

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিউসি-র দীর্ঘদিনের নেতা রমেন পান্ডে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতার বেলভিউ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যু কালে কালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। চলতি মাসের ১৫ তারিখে কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। করা হয় কিডনি প্রতিস্থাপনও। কিন্তু শেষ রক্ষা হল না। এ দিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন রমেনবাবু। জাতীয় স্তরের ট্রেড ইউনিয়ন আন্দোলনে তাঁর গতিবিধি ছিল অবাধ। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শোক বার্তায় সোমেন লিখেছেন, “শ্রমিক আন্দোলনের অগ্রণী নেতা, আমার ছোট ভাই সম রমেন পাণ্ডের মৃত্যুর আকস্মিক সংবাদে আমি শোকস্তব্ধ। রমেন পাণ্ডের মৃত্যুতে শ্রমিক আন্দোলনের জগতে নিশ্চিতভাবে এক অপূরণীয় ক্ষতি হল। আমি প্রয়াত রমেন পাণ্ডের শোকসন্তপ্ত পরিবারবর্গ এবং তাঁর অসংখ্য অনুরাগীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করি। কামনা করি, তাঁর বিদেহী আত্মা চিরশান্তি লাভ  করুক।” আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানিয়েছেন, উত্তর কলকাতা নিমতলা মহাশ্মশানের তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আইনে স্নাতক হলেও কখনও আইন ব্যবস্থাকে নিজের পেশা হিসেবে নেননি। বরং শ্রমিক সংগঠনই ছিল তাঁর প্রথম পছন্দের জায়গা। তিনি রেখে গিয়েছেন স্ত্রী, এক কন্যা ও তাঁর আইনজীবী পুত্র অজিতেশকে।

```