Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

তৃণমূ্ল বনাম তৃণমূল: বোমাবাজিতে উত্তপ্ত রায়গঞ্জ

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে তুমুল বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার গৌরীগ্রাম এলাকা। জানা গিয়েছে তৃণমূলের দুই স্থানীয় নেতা রাহুল ইসলাম ও রেজাউল হকের গোষ্ঠীর সংঘর্ষেই এই ঘটনা ঘটেছে। অভিযোগ, শনিব

তৃণমূ্ল বনাম তৃণমূল: বোমাবাজিতে উত্তপ্ত রায়গঞ্জ

শেষ আপডেট: 19 January 2020 14:46

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে তুমুল বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার গৌরীগ্রাম এলাকা। জানা গিয়েছে তৃণমূলের দুই স্থানীয় নেতা রাহুল ইসলাম ও রেজাউল হকের গোষ্ঠীর সংঘর্ষেই এই ঘটনা ঘটেছে। অভিযোগ, শনিবার গভীর রাতে গৌরীগ্রামের রুদ্রখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় তৃণমূল নেতা রাহুল ইসলামের বাড়িতে দুস্কৃতীরা বোমাবাজি করে পালিয়ে যায়৷ রাহুলের অভিযোগ, রেজাউলের বাহিনীই এই হামলা চালিয়েছে। পাল্টা রেজাউলের দাবি, তাঁর সঙ্গে এলাকার মানুষের সমর্থন আছে। তাই রাহুলের লোকজন নিজেরাই বোমাবাজি করে তাঁর দুর্নাম করার চেষ্টা করছে। রেজাউল হক তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। রাহুলের দাবি, পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে তিনি রেজাউলের বিরুদ্ধে দলের ভিতরে সরব হয়েছেন তাই এই হামলা। জেলা তৃণমূলও এই ঘটনায় চরম অস্বস্তিতে। শনিবার রাতের ওই ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবারও এলাকার পরিস্থিতি থমথমে। এদিনও এলাকায় রয়েছে পুলিশ পিকেট। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানা। রবিবার দুপুর পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। এমনিতেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকট। কোথাও জেলা সভাপতি বনাম সাংসদ বা কোথাও জেলা পরিষদের সভাধিপতি বনাম জেলা সভাপতি। এমনও জেলা রয়েছে উত্তরবাংলায় যেখানে মাদার বনাম যুবর লড়াইয়ে উত্তপ্ত হওয়াটা কার্যত রুটিন। লোকসভায় উত্তরবঙ্গে শূন্য হওয়ার পর দলের ময়নাতদন্তেও গোষ্ঠীকোন্দলের বিষয়টি উঠে এসেছিল। নেত্রীও বারবার একথা বলেছেন। কোচবিহার সফরে গিয়ে তো দলীয় কর্মীসভায় ‘এর লোক, তার লোক’ ভাগাভাগিকে সতর্ক করে দিয়েছেন। কিন্তু সেই উত্তরবঙ্গের একটি জেলা আবার গোষ্ঠীকোন্দলে বোমাবাজিতে উত্তপ্ত হল।

```