
শেষ আপডেট: 25 April 2020 11:41
প্রসঙ্গত, নিজামুদ্দিন ফেরতদের নিয়ে রাজ্যে কম বিতর্ক হয়নি। একদিন সাংবাদিক বৈঠকে নিজামুদ্দিন ফেরত বাংলার বাসিন্দাদের সংখ্যা নিয়ে প্রশ্ন করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছিলেন, "আমায় কোনও সাম্প্রদায়িক প্রশ্ন করবেন না।" মুখ্যমন্ত্রীর এই জবাবকে উদ্ধৃত করে রাজ্যপালও গতকালকের চিঠিতে সুর চড়িয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনকড় 'সংখ্যালঘু তোষণ' নিয়ে তোপ দাগেন। এদিন নিজামুদ্দিন নিয়ে নবান্নের কাছে পুঙ্খানুপুঙ্খ তথ্য চাইল কেন্দ্রীয় দল।
নিজামুদ্দিনের ঘটনা প্রথম যখন সামনে আসতে শুরু করে তখন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ৭৩ জন বাংলা থেকে দিল্লিতে ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিলেন। পরের দিন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব জানান ৫৪ জনকে চিহ্নিত করা গিয়েছে। আরও কয়েকজনের খোঁজ চলছে। তারপর নিজামুদ্দিন নিয়ে সুনির্দিষ্ট তথ্য রাজ্য সরকার সাংবাদিক সম্মেলনে উপস্থাপন করেনি।
যদিও এদিনের চিঠি নিয়ে শাসকদলের অনেক নেতা বলছেন, বাংলায় কমিউনাল ভাইরাস ছড়াতে আন্তঃমন্ত্রক টিম পাঠিয়েছে দিল্লি।
সরকারি কোভিড হাসপাতাল এবং অন্য হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের আগামী একমাসের পিপিই আছে কিনা এদিনের চিঠিতে তাও জানতে চেয়েছে কেন্দ্রীয় দল।