Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

সামাজিক কুসংস্কার রুখতে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে ভরসা দিচ্ছেন ইমামরা  

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: দাইমা দিয়ে সন্তান প্রসব থেকে নাবালিকার বিয়ে, একাধিক কুসংস্কার এবং কুপ্রথা রুখতে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সঙ্গে ময়দানে নামলেন ইমামরা। ভাগবানগোলা, লালগোলা, হরিহরপাড়া, ফারাক্কা, রানিতলা, জলঙ্গি, ডোমকল, পিরতলা,

সামাজিক কুসংস্কার রুখতে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে ভরসা দিচ্ছেন ইমামরা  

শেষ আপডেট: 4 August 2019 10:22

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: দাইমা দিয়ে সন্তান প্রসব থেকে নাবালিকার বিয়ে, একাধিক কুসংস্কার এবং কুপ্রথা রুখতে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সঙ্গে ময়দানে নামলেন ইমামরা। ভাগবানগোলা, লালগোলা, হরিহরপাড়া, ফারাক্কা, রানিতলা, জলঙ্গি, ডোমকল, পিরতলা, শক্তিপুর, সামসেরগঞ্জ— সর্বত্রই সচেতনতা বৃদ্ধিতে ইমামদের অংশগ্রহণ সাড়া ফেলেছে। এইসমস্ত এলাকায় পালস পোলিও টিকা করণ কর্মসূচি থেকে শুরু করে শিশুশ্রম, নারী পাচার, নাবালিকার বিয়ে আটকানো এমনকী সন্তান প্রসবের সময়ে প্রসূতিদের গ্রামীন দাইমা ছেড়ে আধুনিক চিকিৎসা নির্ভর  হাসপালে নিয়ে যেতে প্রচার চালাতে ইমামদের পাশে নিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। শুধু তাই নয়, প্রশাসনের পাশাপাশি জেলা স্বাস্থ্য দফতর ইমামদের নিয়ে সভাও করছেন। এ ব্যাপারে জেলার এক  স্বাস্থ্য আধিকারিক  বলেন, ‘‘কোনও ভাবেই যাতে একটি শিশুরও প্রাণ না যায় বাড়িতে প্রসবের কারণে সে জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণে তৎপর জেলা স্বাস্থ্য দফতর। প্রাতিষ্ঠানিক প্রসবের হার বাড়ানোর জন্যই সচেতনতার কাজে যুক্ত করা হচ্ছে ইমামদের। যাতে এই নিয়ে তাঁরা আরও বেশি সচেতনতা বাড়াতে পারেন।" লালগোলার বিডিও মহম্মদ সামসুজ্জামান  বলনে, "ইমামদের প্রচারে যুক্ত করে এক দিকে যেমন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে, তেমনই সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাঁরাও ওয়াকিবহাল হবেন।" জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় ৯৫.৫ শতাংশ প্রসূতি স্বাস্থ্যকেন্দ্রে সন্তান প্রসব করেন। এটাকে ১০০ শতাংশ করাই এখন জেলা প্রশাসনের লক্ষ্য। চলছে সাইকেলে মাইক লাগিয়ে পাড়ায় পাড়ায় প্রচার অভিযান। বাড়ি বাড়ি গিয়ে চলছে সচেতনতা বৃদ্ধির কাজ। আর এই বিশাল সামাজিক কাজের দায়িত্ব নেওয়া এক ইমাম সাইফুর রহমান বলেন,"এই ধরনের কাজে রাতারাতি হয়ত সাফল্য মিলবেনা। এগুলো দীর্ঘদিনের সমস্যা। তবে প্রশাসনের সঙ্গে সবাই মিলে কাজ করলে সফলতা আসবেই। কার্যত সামাজিক কাজে গ্রামের ইমামেরা যে মাইল ফলক সৃষ্টি করতে চলেছে তা স্পষ্ট।

```