Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রমজান মাসেও মসজিদে নয়, নামাজ পড়ুন বাড়িতেই, ফের আর্জি ইমাম অ্যাসোসিয়েশনের

দ্য ওয়াল ব্যুরো: রমজান মাসেও নামাজ পড়ার জন্য মসজিদে না যাওয়ার আবেদন করল বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনের সভাপতি মহম্মদ ইয়াহিয়া এক ভিডিও বার্তায় সমস্ত মসজিদ কমিটি ও ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আবেদন জানিয়েছেন, পরিস্থিতির গুরুত্ব বু

রমজান মাসেও মসজিদে নয়, নামাজ পড়ুন বাড়িতেই, ফের আর্জি ইমাম অ্যাসোসিয়েশনের

শেষ আপডেট: 17 April 2020 08:16

দ্য ওয়াল ব্যুরো: রমজান মাসেও নামাজ পড়ার জন্য মসজিদে না যাওয়ার আবেদন করল বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনের সভাপতি মহম্মদ ইয়াহিয়া এক ভিডিও বার্তায় সমস্ত মসজিদ কমিটি ও ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আবেদন জানিয়েছেন, পরিস্থিতির গুরুত্ব বুঝে এই কাজ সকল মুসলমানকে করতে হবে। লকডাউন পর্বের শুরুতেই মসজিদ কমিটিগুলিকে চিঠি দিয়ে সাধারণের জন্য দরজা বন্ধ করার আবেদন করেছিল ইমামদের সংগঠন। তারপর শবে বরাতের আগেও একই আবেদন জানিয়েছিল তারা। রমজান মাসের আগে ফের একবার আবেদন করল ইমামদের সংগঠন। রাজ্যের অধিকাংশ জায়গায় জুম্মাবার তথা শুক্রবারের বিশেষ নামাজে মসজিদ বন্ধ থাকলেও কয়েকটি জায়গায় সেসবের তোয়াক্কা করা হয়নি। গত সপ্তাহেই মুর্শিদাবাদের কান্দির ঘটনা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু এদিন ইমাম সংগঠনের সভাপতি স্পষ্ট করে বলেছেন, "কেউ কেউ এমন কাজকর্ম করছেন যাতে অন্যদের ক্ষতি হচ্ছে এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়াতে সাহায্য করছেন।" ওই আবেদনে মহম্মদ ইয়াহিয়া বলেছেন, "ইসলাম যুক্তিকে অস্বীকার করতে শেখায় না। শুধু সরকারি হুকুম বলেই এই লকডাউন মানতে হবে তা নয়। নিজের এবং নিজের পরিবারের জন্যও তা জরুরি।" এ বিষয়ে সতর্ক করে ইমাম সংগঠন বলেছে, "যা দেখা যাচ্ছে তার চেয়েও বেশি দেখা যাচ্ছে না। আগ্নেয়গিরির স্রোতের মতো ভাসিয়ে নিয়ে গেলে আর কিছু করার থাকবে না।" আগামী সপ্তাহের শেষে রোজা শুরু হওয়ার কথা। শুক্রবার যদি চাঁদ দেখা যায় তাহলে শনিবার থেকে রমজান মাস শুরু হয়ে যাবে।

```