Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

লকডাউনের মধ্যেই পুলিশি অভিযান, ভাতারে উদ্ধার কয়েকশো লিটার চোলাই মদ

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যেই পূর্ব বর্ধমানের ভাতারে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল আবগারি দফতর ও পুলিশ। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশে চলছে লকডাউন। মদের দোকান বন্ধ। এর মধ্যেই অভিযোগ ওঠে যে পূর্ব বর্ধমানের  ভাতারের বড়বেলুন গ্রা

লকডাউনের মধ্যেই পুলিশি অভিযান, ভাতারে উদ্ধার কয়েকশো লিটার চোলাই মদ

শেষ আপডেট: 21 April 2020 11:50

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যেই পূর্ব বর্ধমানের ভাতারে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল আবগারি দফতর ও পুলিশ। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশে চলছে লকডাউন। মদের দোকান বন্ধ। এর মধ্যেই অভিযোগ ওঠে যে পূর্ব বর্ধমানের  ভাতারের বড়বেলুন গ্রামে চোলাই মদের রমরমা ব্যবসা চালাচ্ছে বেশ কয়েকজন লোক মিলে। সেই খবর প্রশাসনের কাছে পৌঁছাতে মঙ্গলবার দুপুরে ওই এলাকায় হাজির হন আবগারি দফতরের আধিকারিকরা ও ভাতার থানার পুলিশ। সেখান থেকে কয়েকশো লিটার চোলাই  উদ্ধার করে পুলিশ। প্রচুর পরিমাণে উদ্ধার করা হয় চোলাই তৈরির উপকরণও। পুলিশ প্রশাসন ওই এলাকায় ঢুকতেই মহিলারা এগিয়ে আসেন এবং পুলিশকর্মীদের তাঁদের অসুবিধার কথা বলেন। মহিলারা পুলিশের কাছে অভিযোগ করেন, “এই লকডাউনের মধ্যেও বেশ কয়েকজন লোক এখানে মদ তৈরি করছে। আমাদের স্বামীরা তাদের কাছ থেকে মদ কিনে খাচ্ছে এবং তা নিয়ে বাড়িতে অশান্তি হচ্ছে। আমাদের মারধর করেছে। টাকা চাইছে।” তাঁরা পুলিশকে তাঁরা বলেন যাতে এলাকায় মদ তৈরি পুরোপুরি বন্ধ করা হোক। আবগারি দফতরের আধিকারিক প্রকাশ রায় বলেন, “আমাদের কাছে বারবার অভিযোগ আসছিল যে বড়বেলুন গ্রামে প্রচুর পরিমাণে মদ তৈরি হচ্ছে। সেই খবর পেয়ে আজ আমরা ভাতার থানার পুলিশকে নিয়ে এই এলাকায় হানা দিয়েছি। এখানে মদ তৈরির প্রচুর উপকরণ পেয়েছি। কয়েকশো লিটার মদ নষ্ট করে দিয়েছি।” প্রশাসনের এই পদক্ষেপে এলাকার মহিলারা খুশি।

```