Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পূর্ত সচিবের অবসর, গুরুত্ব বাড়ল খলিল ও ওঙ্কারের

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩১ অগাস্ট চাকরি জীবন থেকে অবসর নেবেন পূর্ত দফতরের প্রধান সচিব নবীন প্রকাশ। ওই দফতরে নতুন সচিব করা হল ওঙ্কার সিং মিনাকে। শুক্রবার নবান্ন এই মর্মে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওঙ্কার সিং মিনাকে

পূর্ত সচিবের অবসর, গুরুত্ব বাড়ল খলিল ও ওঙ্কারের

শেষ আপডেট: 27 August 2021 14:02

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩১ অগাস্ট চাকরি জীবন থেকে অবসর নেবেন পূর্ত দফতরের প্রধান সচিব নবীন প্রকাশ। ওই দফতরে নতুন সচিব করা হল ওঙ্কার সিং মিনাকে। শুক্রবার নবান্ন এই মর্মে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওঙ্কার সিং মিনাকে কৃষি দফতরের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে পূর্ত দফতরের৷ এতদিন ওঙ্কার সিং মিনার দায়িত্বে ছিল আবাসন ও কৃষি দফতর। তবে তাঁকে পূর্তর মত বড় দফতরের দায়িত্ব দেওয়ার ফলে, আবাসন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে খলিল আহমেদকে। খলিল আহমেদ এখন পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব। তাঁকেই আবাসন দফতরের অতিরিক্ত দায়িত্ব দিল নবান্ন। ফলত নবীন প্রকাশের অবসরের জন্য ওঙ্কার সিং ও খলিল আহমেদ উভয়ের গুরুত্ব বাড়ল। পাশাপাশি, পশ্চিম বর্ধমান জেলা শাসক বিভু গোয়েল ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুরকেও এদিন সরিয়ে দিয়েছে নবান্ন। পুলিশ কমিশনার অজয় ঠাকুরকে পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি ক্রাইমের দায়িত্বে। অন্যদিকে বিভু গোয়েলকে পাঠানো হয়েছে কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রজেক্ট ডিরেক্টরে দায়িত্বে। সূত্রের দাবি, পশ্চিম বর্ধমান জেলায় বেআইনি বালি খাদানের বাড়বাড়ন্ত রুখতে না পারার কারণে এই বদলি।

```