Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্ত্রী'র গলার নলি কেটে খুন, গ্রেফতার স্বামী ও তার বন্ধু

দ্য ওয়াল ব্যুরো: নলি কেটে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামী এবং তার বন্ধুর বিরুদ্ধে। বীরভূমের মল্লারপুর থানার বাহিনা গ্রামের রথতলাপাড়ায় ঘটেছে এমন নৃশংস ঘটনা। এই ঘটনায় মহিলার স্বামী এবং বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুই অভিযুক্তকে তো

স্ত্রী'র গলার নলি কেটে খুন, গ্রেফতার স্বামী ও তার বন্ধু

শেষ আপডেট: 14 February 2020 11:55

দ্য ওয়াল ব্যুরো: নলি কেটে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামী এবং তার বন্ধুর বিরুদ্ধে। বীরভূমের মল্লারপুর থানার বাহিনা গ্রামের রথতলাপাড়ায় ঘটেছে এমন নৃশংস ঘটনা। এই ঘটনায় মহিলার স্বামী এবং বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুই অভিযুক্তকে তোলা হয়েছে রামপুরহাট মহকুমা আদালতে। পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর নাম পিঙ্কি দাস। স্থানীয়রা জানিয়েছেন, বেশ অনেকদিন ধরেই পিঙ্কির সঙ্গে তার স্বামী লাল্টুর দাসের ঝামেলা চলছিল। কী নিয়ে এই বিরোধ তা অবশ্য স্পষ্ট করে কিছু জানা যায়নি। প্রতিবেশীরা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি ফেরে পেশায় মোটরসাইকেল মেকানিক লাল্টু। তারপরেই ফের শুরু হয় ঝগড়া। সেদিন রাত প্রায় ২টো পর্যন্ত চলে তুমুল বচসা। সেই সময় ঘরে ছিল পিঙ্কি এবং লাল্টুওর ছ'বছরের ছেলেও। প্রতিবেশীদের অনেকেই জানিয়েছেন, সেদিন গভীর রাতে একা বাড়ি ফেরেনি লাল্টু। সঙ্গে ছিল তা এক বন্ধুও। তাকেও বাড়ির ভিতরে নিয়ে যায় লাল্টু। অভিযোগ অশান্তির পারদ চরমে উঠতেই বউকে গলার নলি কেটে খুন করে লাল্টু। তারপর পালিয়ে যায় লাল্টু এবং তার বন্ধু। রক্তাক্ত অবস্থায় পিঙ্কিকে দেখতে পান স্থানীয়রাই। তাঁরা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে আসেন বিশাল পুলিশবাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার ভোররাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কী কারণে তারা এই কাণ্ড ঘটিয়েছে তা জানতে দু'জনকেই জেরা শুরু করছে পুলিশ।

```