Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

লাল দুর্গে পুরনো ছন্দে সিপিএম, বর্ধমানে মানিকের সভায় ঢেলে ভিড়, পাল্লা দিল আরামবাগও

দ্য ওয়াল ব্যুরো: পুরনো দুই দুর্গে হঠাত্‍ যেন জেগে উঠল সিপিএম! এক বর্ধমান, দুই আরামবাগ। দুদিন আগেই পূর্ব বর্ধমানের জেলা সিপিএম সাংবাদিক বৈঠক করে চ্যালেঞ্জ নিয়েছিল, জেপি নাড্ডার মিটিংয়ের চেয়ে মানিক সরকারের সভায় বেশি জমায়েত করবেই। মঙ্গলব

লাল দুর্গে পুরনো ছন্দে সিপিএম, বর্ধমানে মানিকের সভায় ঢেলে ভিড়, পাল্লা দিল আরামবাগও

শেষ আপডেট: 2 February 2021 16:05

দ্য ওয়াল ব্যুরো: পুরনো দুই দুর্গে হঠাত্‍ যেন জেগে উঠল সিপিএম! এক বর্ধমান, দুই আরামবাগ। দুদিন আগেই পূর্ব বর্ধমানের জেলা সিপিএম সাংবাদিক বৈঠক করে চ্যালেঞ্জ নিয়েছিল, জেপি নাড্ডার মিটিংয়ের চেয়ে মানিক সরকারের সভায় বেশি জমায়েত করবেই। মঙ্গলবার ২ ফেব্রুয়ারি সেই সভা হল বর্ধমানে। কার মিটিংয়ে বেশি লোক ছিল তা নিয়ে দাবি পাল্টা দাবি থাকবেই। তবে এদিন বর্ধমানে সিপিএমের জনসভায় ভিড় হল তা বিষ্ময় জাগানোর মতই। এদিনের সভায় প্রধান বক্তা ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিজেপি কতটা 'সর্বনাশা শক্তি' তা তুলে ধরার চেষ্টা করেন সিপিএমের এই পলিটব্যুরোর সদস্য। কয়েকদিন আগেই ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকারি মঞ্চ থেকে বলেছিলেন, বাংলা এবং ত্রিপুরা দুই রাজ্যেই বামেদের হঠিয়ে সরকার গড়ে উঠেছিল। কিন্তু দশ বছরে বাংলায় কিচ্ছু হয়নি আর ৩২ মাসের ত্রিপুরায় ‘বিকাশের’ অশ্বমেধ ছুটছে। এদিন মানিকবাবু বলেন, তৃণমূলকে হারাতে হবে। কিন্তু তা বলে গরম কড়াই থেকে তপ্ত উনুনে ঝাঁপ দেবেন না। তাঁর কথায়, "ত্রিপুরাতেও বিজেপি ভিশন ডকুমেন্ট দেখিয়ে অনেক কথা বলেছিল। আজ ত্রিপুরার মানুষ বুঝতে পারছেন কী সর্বনাশ হয়েছে।" পূর্ব বর্ধমানের জেলা সিপিএমের অভ্যন্তরীণ রসায়ণ বরাবরই কট্টর। জেলা কমিটির উদ্যোগে বড় কর্মসূচি হলেই প্রকাশ কারাট বা মানিক সরকারদের ডাকা হয় সেখানে। তাৎপর্যপূর্ণ হল, কলকাতায় এদিন যখন বাম-কংগ্রেস একসঙ্গে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধ অবস্থান করেছে, তখন বর্ধমানে একাই সভা করেছে সিপিএম। কংগ্রেসকে ডাকা হয়নি সেখানে। আরামবাগেও এদিন নজরকাড়া মিছিল করে সিপিএম। তা আড়েবহরে এতো বড় ছিল যে দলের সুসময়েও এমন মিছিল শেষ কবে দেখা গেছে তা অনেকেই মনে করতে পারছেন না। ছাত্র-যুবদের অংশগ্রহণও বেশ ভাল। মিছিল শেষে সভায় বক্তৃতা করেন মহম্মদ সেলিম। পরিবর্তনের পর আরামবাগ থেকে বহু কর্মী ঘর ছাড়া হয়ে যায় বলে অভিযোগ তুলেছিল সিপিএম। যদিও উনিশ সালে তৃণমূল ধাক্কা খাওয়ার পর আর কেউ ঘরছাড়া নেই। অনেকের মতে বাম ভোট যে রামে গেছে তা ভোটের হিসেবে স্পষ্ট। লোকসভার ফলাফলের পরের দিন দেখা গিয়েছিল গেরুয়া আবির মেখে দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনর্দখল করতে শুরু করে সিপিএম। কিন্তু একুশে কী হবে? বর্ধমান ও আরামবাগে সিপিএমের বাক্সেই এই ভোট পড়বে তো? নাকি ভোটের পর ফের গেরুয়া আবির মেখে বন্ধ পার্টি অফিস খুলতে দেখা যাবে কমরেডদের!

```