আড়াইশ ডিজে বক্সে 'জয় শ্রীরাম', চোঙা র মুখ আকাশে
দ্য ওয়াল ব্যুরো: এ বার আর লুকিয়ে জয় শ্রীরাম স্লোগান নয়। একেবারে প্রকাশ্যে।
শুক্রবার কল্যাণীতে হেলিকপ্টার থেকে নেমে কাঁচড়াপাড়ায় সভা করতে যাবেন মুখ্যমন্ত্রী। আর এই গোটা রাস্তা বিজেপি-র ফ্ল্যাগ ও জয় শ্রীরাম লেখা কাট আউট দিয়ে মুড়ে ফেলেছে বিজ
শেষ আপডেট: 14 June 2019 08:01
দ্য ওয়াল ব্যুরো: এ বার আর লুকিয়ে জয় শ্রীরাম স্লোগান নয়। একেবারে প্রকাশ্যে।
শুক্রবার কল্যাণীতে হেলিকপ্টার থেকে নেমে কাঁচড়াপাড়ায় সভা করতে যাবেন মুখ্যমন্ত্রী। আর এই গোটা রাস্তা বিজেপি-র ফ্ল্যাগ ও জয় শ্রীরাম লেখা কাট আউট দিয়ে মুড়ে ফেলেছে বিজেপি। যেখানে যেখানে তৃণমূল কর্মীরা দলনেত্রীর কাট আউট লাগিয়েছে, ঠিক তার গায়ে গায়ে গায়েই বিজেপি কর্মীরা মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অর্জুন সিংদের ছবি-সহ কাট আউট লাগিয়েছে। মমতার ছবির মাথায় যেমন লেখা, 'জয়হিন্দ-জয় বাংলা' , তেমনই মুকুল, কৈলাস, অর্জুনদের ছবি দেওয়া ফ্লেক্সে লেখা 'জয় শ্রীরাম'।

শুধু তাই নয়। এই গোটা রাস্তায় আড়াইশোর বেশি ডিজে বক্স লাগিয়েছে বিজেপি কর্মীরা। তাতে বাজানো হবে বিভিন্ন রিদমের জয় শ্রীরাম গান। দিদির হেলিকপ্টার যেখানে নামবে, সেখানে আবার চোঙার মুখ উপর দিকে করে দেওয়া হয়েছে। যাতে কানে যায় মুখ্যমন্ত্রীর।
চন্দ্রকোনা রোডের পর নৈহাটির ঘটনা সবার জানা। ফলে মমতার সভার কয়েক ঘণ্টা আগে কাঁচাড়া পাড়া থেকে কল্যাণী- সাধারণ মানুষের মধ্যে একটাই আলোচনা, শুক্রবার বিকেলে ফের হয়তো একপ্রস্ত নাটক হতে পারে। এখন দেখার বিজেপি ডিজে বক্স বাজালে প্রশাসন কী ভূমিকা নেয়। পর্যবেক্ষকদের মতে, প্রশাসন যদি বন্ধও করতে বলে, তখন সেটা নিয়েই গলা ফাটাবেন বিজেপি নেতারা। তীব্র করবেন মেরুকরণ।
এখন দেখার কী হয় কল্যাণী টু কাঁচাড়াপাড়ায়!