Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বেলুড়ে আবাসনের বারান্দা ভেঙে মৃত ২

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার বেলুড়ে একটি আবাসনের চারতলার বারান্দা ভেঙে দু'জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যারাত আটটা নাগাদ অম্বিকা টাওয়ার নামে ওই আবাসনের ‘এ’ টাওয়ারের চারতলার বারান্দায় বসে দুই বোন গল্প করছিলেন। তাঁদের নাম দীপ্তি ধুন্দ (৩২) ও অন

বেলুড়ে আবাসনের বারান্দা ভেঙে মৃত ২

শেষ আপডেট: 31 May 2020 06:35

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার বেলুড়ে একটি আবাসনের চারতলার বারান্দা ভেঙে দু'জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যারাত আটটা নাগাদ অম্বিকা টাওয়ার নামে ওই আবাসনের ‘এ’ টাওয়ারের চারতলার বারান্দায় বসে দুই বোন গল্প করছিলেন। তাঁদের নাম দীপ্তি ধুন্দ (৩২) ও অনুরাধা শর্মা (৩৬)। তখন আচমকাই বারান্দা ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যান দীপ্তি। পরে হাসরাতালে মৃত্যু হয় অনুরাধার। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে চলে আসে বেলুড় থানার পুলিশ। তারা দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দীপ্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অনুরাধাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনিও মারা যান। অম্বিকা টাওয়ার আবাসনের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ প্রায় পনেরো বছর এই আবাসনের কোনও রকম রক্ষণাবেক্ষণ হয়নি। প্রাক্তন কাউন্সিলর রাজীব থাম্মান ঘটনাস্থলে এসে বলেন, “আবাসনের বিপজ্জনক বেশ কয়েকটি অংশ ভেঙে ফেলে তা সারানোর কথা আমরা বলেছিলাম। কিন্তু আবাসনের দেখভালের দায়িত্বে থাকা কেউই আমাদের কথায় কর্ণপাত করেনি।” আবাসনের দায়িত্বে থাকা লোকজন লকডাউনের সময় নিজেদের বাড়িতে চলে যাওয়ায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকা সূত্রে জানা গেছে বছর কুড়ি আগে অম্বিকা জুট মিল ওই আবাসনটি তৈরি করেছিল। এদিনের দুর্ঘটনার পরে তদন্ত শুরু করেছে পুলিশ।

```