Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুদিখানার ৪৩ রকম জিনিস বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া শুরু করল হাওড়া পুরনিগম, প্রথম পর্যায়ে ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডে

দ্য ওয়াল ব্যুরো: পুরবাসীদের যাতে বাড়ি থেকে বের হতে না হয় সেজন্য পদক্ষেপ করল হাওড়া পুরনিগম। নিত্যপ্রয়োজনীয় তেতাল্লিশ রকম মুদিখানার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন পুরনিগমের কর্মীরা। এইসব পণ্য পুরবাসীরা পাবেন একেবারে বাজারদরেই

মুদিখানার ৪৩ রকম জিনিস বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া শুরু করল হাওড়া পুরনিগম, প্রথম পর্যায়ে ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডে

শেষ আপডেট: 13 April 2020 07:20

দ্য ওয়াল ব্যুরো: পুরবাসীদের যাতে বাড়ি থেকে বের হতে না হয় সেজন্য পদক্ষেপ করল হাওড়া পুরনিগম। নিত্যপ্রয়োজনীয় তেতাল্লিশ রকম মুদিখানার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন পুরনিগমের কর্মীরা। এইসব পণ্য পুরবাসীরা পাবেন একেবারে বাজারদরেই। এই পরিষেবা দেওয়ার জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করেছে পুরনিগম। নম্বরটি হল: ১৮০০১২১৫০০০০০। একটি হেল্প ডেস্কও চালু করা হয়েছে। অর্ডার নেবেন হেল্প ডেস্কের কর্মীরা। এরপর সেই অর্ডার অনুযায়ী জিনিস বাড়িতে পৌঁছে দেবেন একটি ফুড চেনের কর্মীরা। টাকা তখনই মেটাতে হবে উপভোক্তাকে। কোনও বাড়তি খরচ লাগবে না। ওই খাদ্য সরবরাহকারী সংস্থার আধিকারিক রাজীব চক্রবর্তী বলেন, “হাওড়া পুরনিগম অর্ডার নিয়ে আমাদের জানাচ্ছে। আমরা সেইমতো ডেলিভারি করছি। এজন্য পুরবাসীকে কোনও খরচ বহন করতে হবে না।” অর্ডার দেওয়ার ক্ষেত্রে দু’টি ছোট শর্ত দেওয়া হয়েছে। অন্তত দু’শো টাকার জিনিস কিনতে হবে এবং সমস্ত অর্ডার মিলিয়ে ওজন হতে হবে দশ কেজির কম। পরিবারপিছু একবারই অর্ডার নেওয়া হবে। প্রথম পর্যায়ে ১ নম্বর থেকে ৬ নম্বর ওয়ার্ডে এেই পরিষেবা চালু করছে হাওড়া পুর নিগম। হাওড়ার পুর কমিশনার বিজিন কৃষ্ণা বলেন, “যে সব এলাকা স্পর্শকাতর ও বেশি লোক পথে বেরচ্ছেন আমরা প্রাথমিক ভাবে সেই জায়গাতেই এই পরিষেবা দিচ্ছি। শীঘ্রই আরও জায়গা যোগ করা হবে।” হাওড়া পুরএলাকার বাসিন্দাদের যাতে বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন না হয় সেজন্যই এই পদক্ষেপ বলে হাওড়া পুরনিগম জানিয়েছে। হাওড়া জেলায় বেশ কয়েক জনের করোনাভাইরাস ধরা পড়েছে। শহরের একাধিক অঞ্চল সিল করে দেওয়া হয়েছে। এই অবস্থায় আরও বেশি সতর্ক হতে এই পদক্ষেপ।

```