Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উলুবেড়িয়ায় পঞ্চাশটিরও বেশি জায়গায় নাকা চেকিং, উপযুক্ত কারণ ছাড়া ঢুকতে ও বেরতে বাধা পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে হাওড়া গ্রামীণ এলাকায় আরও কড়াকড়ি শুরু করল পুলিশ। প্রয়োজন ছাড়া যাতে কেউ বাড়ি থেকে বের না হন সে ব্যাপারে নতুন করে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এরপরেই আরও বেশি সতর্ক হাওড়া গ্রামীণ পুলিশ। হা

উলুবেড়িয়ায় পঞ্চাশটিরও বেশি জায়গায় নাকা চেকিং, উপযুক্ত কারণ ছাড়া ঢুকতে ও বেরতে বাধা পুলিশের

শেষ আপডেট: 30 April 2020 11:32

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে হাওড়া গ্রামীণ এলাকায় আরও কড়াকড়ি শুরু করল পুলিশ। প্রয়োজন ছাড়া যাতে কেউ বাড়ি থেকে বের না হন সে ব্যাপারে নতুন করে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এরপরেই আরও বেশি সতর্ক হাওড়া গ্রামীণ পুলিশ। হাওড়া গ্রামীণ থেকে কোনও গাড়ি হাওড়া শহর বা কলকাতায় যেতে চাইলে স্থানীয় থানা থেকে আগাম অনুমতি নিতে হচ্ছে। অযথা যাতে কেউ রাস্তায় বের না হন সেজন্য পুলিশ নাকা চেকিং শুরু করেছে। হাওড়া গ্রামীণ এলাকায় বাউড়িয়া, পাঁচলা, উলুবেড়িয়া, শ্যামপুর, বাগনান, জয়পুর, আমতা, উদয়নারায়ণপুর ও রাজাপুরের প্রতিটি মোড়ে পুলিশ গাড়ি পরীক্ষা করছে। ওয়াকিটকির সাহায্যে নির্দিষ্ট গাড়ির গতিবিধি পরবর্তী পয়েন্টে জানিয়ে দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকের গাড়ি ও অ্যাম্বুল্যান্সকে ছাড় দেওয়া হচ্ছে। ছাড় দেওয়া হচ্ছে ওষুধের গাড়িকেও। কেউ কোনও ওষুধ কিনতে গেলেও পুলিশ তাঁকে ছেড়ে দিচ্ছে। তবে প্রতিটি গাড়ির নম্বর পুলিশ লিখে রাখছে এবং সংশ্লিষ্ট ফোন নম্বরও সংগ্রহ করে রাখছে। সূত্রের খবর, উলুবেড়িয়ার এখনও কোনও করোনা আক্রান্ত ব্যক্তির খোঁজ মেলেনি। যাঁর ধরা পড়েছে তিনি বাইরে থেকে এসেছেন। এই অবস্থায় কোনও ভাবেই হাওড়া শহরাঞ্চল ও কলকাতা থেকে যাতে এই রোগ হাওড়া গ্রামীণে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে সতর্ক প্রশাসন। গাড়ি দু’চাকা হোক বা চার চাকা, ধূলাগড়ি টোল পার হয়ে কোনও গাড়ি রানিহাটি মোড়ে পৌঁছনো মাত্রই দাঁড় করিয়ে কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। এই অংশ পার করে শহরের দিকে যেতে চাইলে জানতে চাওয়া হচ্ছে কী জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি হাওড়া শহর বা কলকাতায় যেতে চাইছেন। ওষুধ সংগ্রহের মতো জরুরি দরকার ছাড়া পুলিশ কাউকে বাইরে যেতে অনুমতি দিচ্ছে না। এক একটা থানা এলাকার সাত থেকে আট জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছে পুলিশ। উলুবেড়িয়া ফ্লাইওভার, বাইপাস, আমতা যাওয়ার রাস্তায় পানপুর, যদুরবেড়িয়া, রানিহাটি থেকে আমতায় ঢোকার রাস্তাতেও চেকিং চলছে। ঝিখিরা ও উদয়নারায়ণপুরের রাস্তাতেও একই ছবি। উলুবেড়িয়া থানা এলাকায় আগেই গার্ড রেল দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছিল। এবার শুধু সেখানে নয়, পুরো গ্রামীণ হাওড়ায় প্রশাসনিক তৎপরতা অনেক বেশি মাত্রায় নজরে আসছে।

```