Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ার পাকুড়িয়া ব্রিজে ফাটল, মাধ্যমিকের জন্য সেতু বন্ধের অনুমতি দিল না প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার ডোমজুড় থানা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের ওপর পাকুরিয়া সেতুতে ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে সরেজমিন পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে দেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, এই ফাটল থেকে বিপদ

হাওড়ার পাকুড়িয়া ব্রিজে ফাটল, মাধ্যমিকের জন্য সেতু বন্ধের অনুমতি দিল না প্রশাসন

শেষ আপডেট: 19 February 2020 13:35

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার ডোমজুড় থানা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের ওপর পাকুরিয়া সেতুতে ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে সরেজমিন পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে দেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, এই ফাটল থেকে বিপদের আশঙ্কা নেই। তাঁরা বলেন, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পুলিশ এই সেতু বন্ধ করতে দিচ্ছে না তাই আগামী রবিবার তাঁরা এটি মেরামত করে দেবেন। সেতুতে সমস্যার কথা জানিয়ে ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে পথচলতি মানুষজন লক্ষ করেন সেতুর কয়েক জায়গায় ফাটল ধরেছে। অবশ্য এই ফাটল পুরানো বলেই মত স্থানীয়দের। সেতুর ওপর কয়েক জায়গায় রেলিং ভেঙে গেছে। এই দুই কারণে এখানে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করে খবর দেওয়া হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। দিল্লি রোড ও বম্বে রোডের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ডোমজুড়ের পাকুড়িয়া সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোমজুড়ের বিধায়ক তথা রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, তিনি চিঠি দিয়ে রাজ্যের সবকটি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষতে অনুরোধ করেছেন। কয়েক দিন আগেই ফরাক্কায় নির্মীয়মান সেতুতে দুর্ঘটনা ঘটেছে। এই অবস্থায় শুধু নির্মীয়মান নয়, যে সব সেতু বর্তমানে ভার বহন করছে সেগুলির স্বাস্থ্য খতিয়ে দেখার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে তিনি অনুরোধ করেছেন। রাজ্যে সেচ দফতরের অধীন যত সেতু আছে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে এদিন দাবি করেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোনও দুর্ঘটনাই অভিপ্রেত নয়, তাই এখনই সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হোক। জাতীয় সড়কে কর্মরত ইঞ্জিনিয়াররা ফাটল দেখে জানিয়েছেন, এটি মেরামত করতে তাঁদের খুব বেশি সময় লাগবে না।

```