Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা আক্রান্ত বাড়ছে হাওড়ার বারুইপাড়ায়, কেন কোয়ারেন্টাইন জোন নয় খোঁজ নিচ্ছেন মন্ত্রী অরূপ রায়

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া পুর এলাকার ৪৩ নম্বর ওয়ার্ডে একের পর এক করোনা আক্রান্ত হওয়ার পরেও এলাকাটিকে এখনও কোয়ারেন্টাইন জোন বলে ঘোষণা করা হয়নি। বাঁশের বেড়া দিয়ে রাস্তার কোনও দিক বন্ধ করা হয়নি। এমনকি এলাকার বাইরে কোনও বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি। তা

করোনা আক্রান্ত বাড়ছে হাওড়ার বারুইপাড়ায়, কেন কোয়ারেন্টাইন জোন নয় খোঁজ নিচ্ছেন মন্ত্রী অরূপ রায়

শেষ আপডেট: 22 July 2020 08:31

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া পুর এলাকার ৪৩ নম্বর ওয়ার্ডে একের পর এক করোনা আক্রান্ত হওয়ার পরেও এলাকাটিকে এখনও কোয়ারেন্টাইন জোন বলে ঘোষণা করা হয়নি। বাঁশের বেড়া দিয়ে রাস্তার কোনও দিক বন্ধ করা হয়নি। এমনকি এলাকার বাইরে কোনও বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি। তাতে এলাকার আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। না জেনে বাইরের অনেকেই সেই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। বারুইপাড়ার ওই এলাকায় ঢোকার মুখে দালালপুকুর বাজারও বসছে নিয়মিত। সব দোকানপাট খোলা। এমনকি চায়ের দোকানে লোকজনকে সকালে ভিড় করতেও দেখা গেছে। ৪৩ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া এলাকায় কিছুদিন আগে এক ব্যক্তির শ্বাসকষ্টে মৃত্যু হয়েছিল। তাঁর শেষকৃত্যের পরে জানা যায় যে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। (রিপোর্টে স্পষ্ট ভাবে করোনার কথা উল্লেখ না করে 'অসম্পূর্ণ' বলে উল্লেখ করা ছিল। যার অর্থ আরও একবার তাঁর পরীক্ষা করা দরকার ছিল। এই অবস্থায় কেউ মারা গেলে সাধারণ ভাবে করোনা পজিটিভই ধরা হচ্ছে।) অভিযোগ, এই খবর পাওয়ার পরেও তাঁর পরিবারের লোকজন দল বেঁধে গঙ্গার ঘাটে যান। কয়েক দিন পরে ওই মৃত ব্যক্তির এক ভাইয়ের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি এখন কোঠারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর বাড়ির লোকের সোয়াব পরীক্ষা শুরু করা হয় তার পরেই। মঙ্গলবার পর্যন্ত মোট সাতটি রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের অধিকাংশই এখন হাসপাতালে ভর্তি। ওই বাড়ির অন্য সদস্যদেরও সোয়াব পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট এখনও আসেনি। আশপাশের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা যাওয়া হয়েছে। মৃতের এক প্রতিবেশীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি অবশ্য হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এই এলাকায় রাস্তার মুখে বাজার দোকান সবই খোলা রয়েছে।  আশপাশের এলাকার মানুষ চাইছেন প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ করুক। এলাকার প্রাক্তন কাউন্সিলর দেবাংশু দাস জানিয়েছেন, “এলাকা স্যানিটাইজ করা হচ্ছে। ওই পরিবারের সকলকেই বাড়িতে থাকতে বলা হয়েছে। সেদিন যাঁরা শ্মশানে গিয়েছিলেন তাঁদের প্রত্যেককে এখন বাড়িতে থাকতে বলা হয়েছে।” এ ব্যাপারে চ্যাটার্জিহাট থানা জানিয়েছে যে তারা স্বাস্থ্য দফতরে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে জানানো হলে তারা পরবর্তী পদক্ষেপ করবে। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, “কেন এখনও এলাকাটিকে কোয়ারেন্টাইন জোন ঘোষণা করা হয়নি তা খোঁজ নিয়ে দেখছি। যাতে ওই এলাকাকে কোয়ারেন্টাইন জোন করা হয় তার ব্যবস্থা করছি।” এই এলাকায় গণসংক্রমণ শুরু হয়ে গেছে বলে আশপাশের এলাকার লোকজন আশঙ্কা করছেন। রাজ্য সরকারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী হাওড়া জেলায় এখনও পর্যন্ত মোট ৫,৫৩৯ জন সংক্রামিত হয়েছেন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩,৬৮৭ জন। এপর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। বর্তমানে জেলায় কোভিড পজিটিভের সংখ্যা ১,৬৯৮।

```