Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

সব দোকান বন্ধ, হাওড়ার ২৬ নম্বর ওয়ার্ডে চা খেতে না পেয়ে তৃণমূলকে দুষলেন বিজেপি রাজ্য সভাপতি

দ্য ওয়াল ব্যুরো: ওয়ার্ডের সব চায়ের দোকান বন্ধ থাকায় হাওড়া পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডে গিয়ে ‘চায়ে পে চর্চা’ করা হল না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এতে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। যদিও সদ্যপ্রাক্তন স্থানীয় তৃণমূল কাউন্সিল

সব দোকান বন্ধ, হাওড়ার ২৬ নম্বর ওয়ার্ডে চা খেতে না পেয়ে তৃণমূলকে দুষলেন বিজেপি রাজ্য সভাপতি

শেষ আপডেট: 13 March 2020 13:56

দ্য ওয়াল ব্যুরো: ওয়ার্ডের সব চায়ের দোকান বন্ধ থাকায় হাওড়া পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডে গিয়ে ‘চায়ে পে চর্চা’ করা হল না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এতে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। যদিও সদ্যপ্রাক্তন স্থানীয় তৃণমূল কাউন্সিলর শ্যামল মিত্র সেই অভিযোগ অস্বীকার করেছেন। পুরভোটের দামামা বাজতেই এদিন মধ্য হাওড়ার ২৪ নম্বর ওয়ার্ড ও ২৬ নম্বর ওয়ার্ডে চা-চক্রে যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। প্রথমে তিনি ২৪ নম্বর ওয়ার্ডের বিজয়ানন্দ পার্কে প্রাতঃভ্রমণ করেন। মাঠে আসা অন্য প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান। তাঁদের সমস্যা নিয়ে কথা বলেন। তাঁদের কথা শোনেন। প্রাতঃভ্রমণ সেরে তিনি চা-চক্রে যোগ দিতে যান ২৬ নম্বর ওয়ার্ডে। সেখানে গিয়ে দেখেন সেই ওয়ার্ডের সমস্ত চায়ের দোকান বন্ধ। এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল। সেই জন্যই আমি আসছি জেনে এলাকার সমস্ত চায়ের দোকান আগে থেকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ তৃণমূল ভয় পাচ্ছে সাধারণ মানুষকে তাই জন্য এলাকাবাসীর কথা চিন্তা না করে সব চায়ের দোকান বন্ধ করে দিয়েছে।” বিজেপি রাজ্য সভাপতির অভিযোগকে অবশ্য একেবারেই গুরুত্ব দিতে নারাজ ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস এই কাজের সঙ্গে যুক্ত নয়। এই ধরনের নিম্নমানের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। এটা বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ। দোকান বন্ধ রাখা কিংবা না রাখা সম্পূর্ণ ভাবেই ব্যবসায়ীদের ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেস মাথা ঘামায় না।” ‘দিদিকে বলো’ ও ‘বাংলার গর্ব মমতা’র পাল্টা হিসাবে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি পালন করছে বিজেপি। দিলীপ ঘোষের বক্তব্য, “পশ্চিমবঙ্গের মানুষ আর অন্যায় ও অত্যাচার চাইছেন না। সেই জন্যই আমাদের এই কর্মসূচি।” এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দেখা করতে যাওয়াকে গুরুত্ব দেননি বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, “ওঁর সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় পুরনো সম্পর্ক রয়েছে তাই তিনি গিয়েছেন। এতে বিজেপির অস্বস্তিতে পড়ার কোনও কারণ নেই।”

```