Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

নুসরতের অসুস্থতা নিয়ে নানা জল্পনা, কাল ছিল স্বামী নিখিলের বার্থ ডে পার্টি

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালেই জানা গিয়েছিল অসুস্থ হয়ে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। কিন্তু দুপুর গড়াতেই অভিনেত্রীর অসুস্থতা নিয়ে তৈরি হল নানা জল্পনা। রবিবার ছিল নুসরতের স্বামী নিখিল জৈন

নুসরতের অসুস্থতা নিয়ে নানা জল্পনা, কাল ছিল স্বামী নিখিলের বার্থ ডে পার্টি

শেষ আপডেট: 18 November 2019 09:27

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালেই জানা গিয়েছিল অসুস্থ হয়ে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। কিন্তু দুপুর গড়াতেই অভিনেত্রীর অসুস্থতা নিয়ে তৈরি হল নানা জল্পনা। রবিবার ছিল নুসরতের স্বামী নিখিল জৈনের জন্মদিন। জানা গিয়েছে সেই পার্টির পরেই নাকি অসুস্থ হয়ে পড়েন সাংসদ। কিন্তু কী হয়েছে তাঁর? তাঁর পরিবারের দাবি, বহুদিন ধরেই নুসরতের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। সেটাই রবিবার বেশি রাতে বাড়াবাড়ির আকার নেয়। যদিও একটি সূত্রের মতে, ওষুধের ওভার ডোজের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই ধরনের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ যে ভাবে থানায় রিপোর্ট করার তাও করেছে বলে জানা গিয়েছে। যদিও হাসপাতাল বা ফুলবাগান থানার পক্ষ থেকে এ ব্যাপারে কেউ কিছু বলেননি।

অ্যারও পড়ুন- #BREAKING: অনেকটা ভাল আছেন নুসরত, ছুটি দিল হাসপাতাল

রবিবার রাত থেকে আইসিইউতেই রাখা হয়েছিল বসিরহাটের সাংসদকে। সোমবার দুপুরের পর নুসরত জাহানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। লোকসভা ভোটের পরই বিয়ে করেন নুসরত। নায়িকার ওয়েডিং ডেস্টিনেশন ছিল তুরস্কের বোদরুম শহর। বিয়ের কারণে সংসদে শপথও নিয়ে ছিলেন দেরিতে। তারপর থেকে একাধিক ঘটনায় শিরোনামে এসেছেন এই নায়িকা। শাখা, সিঁদুর পরে লোকসভায় শপথ নেওয়া থেকে দশমীতে চালতাবাগানের মণ্ডপে সিঁদুর খেলা—মৌলবাদীদের তোপের মুখে পড়তে হয়েছিল সেলুলয়েড থেকে রাজনীতিতে পা রাখা নুসরতকে। এবার তাঁর অসুস্থতা নিয়েও জল্পনা তৈরি হল নানা মহলে। উৎকণ্ঠায় তাঁর ভক্তরাও।

```