Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাপের বাড়ি যেতে না দেওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, আত্মঘাতী স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: বাপের বাড়ি যাওয়া নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে গন্ডগোলের জেরে আত্মঘাতী গৃহবধূ। এমনই অভিযোগ উঠেছে বসিরহাট থানার শশীনা গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শিউলি দাস। সূত্রের খবর, গতকাল বৃহস্পতিবার বাপের বাড়ি যেতে চেয়েছিলেন শিউলি। ক

বাপের বাড়ি যেতে না দেওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, আত্মঘাতী স্ত্রী

শেষ আপডেট: 20 November 2020 09:44

দ্য ওয়াল ব্যুরো: বাপের বাড়ি যাওয়া নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে গন্ডগোলের জেরে আত্মঘাতী গৃহবধূ। এমনই অভিযোগ উঠেছে বসিরহাট থানার শশীনা গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শিউলি দাস। সূত্রের খবর, গতকাল বৃহস্পতিবার বাপের বাড়ি যেতে চেয়েছিলেন শিউলি। কিন্তু রাজি হননি তাঁর স্বামী পলাশ। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ ঝগড়াও হয়। এর পর আজ সকালে উদ্ধার হয় শিউলির ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন গৃহবধূ। মৃতার পরিবারের অভিযোগ, বাপের বাড়ি আসতে না দেওয়া নিয়ে ঝগড়ার জেরেই অপমানে আত্মঘাতী হয়েছে তাদের মেয়ে। জানা গিয়েছে, আত্মঘাতী গৃহবধূর বাপের বাড়ি টাকি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সৈয়দদপুর এলাকায়। বেশ কয়েকদিন ধরেই বাপের বাড়ি যাওয়া নিয়ে স্বামী পলাশের সঙ্গে ঝগড়া লেগেছিল শিউলির। বৃহস্পতিবার অশান্তি চরমে ওঠে। আজ সকালে পলাশই প্রথম স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। তিনিই খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় বসিরহাট হাসপাতালে। মৃতার পরিবারের তরফে শ্বশুরবাড়ির নির্দিষ্ট কারও বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ি দু'পক্ষের লোকের সঙ্গেই কথাবার্তা বলছে পুলিশ। শুধুমাত্র বাপের বাড়ি যেতে না দেওয়ার কারণেই কী তরুণী আত্মঘাতী হয়েছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রতিবেশীদের সঙ্গে তদন্তের স্বার্থে কথাবার্তা বলা হচ্ছে।

```