Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টিটাগড়ে একই পরিবারের সাত জনকে পুড়িয়ে মারা চেষ্টা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে একটি বাড়িতে আগুন দিয়ে এক সঙ্গে সাত জনকে পুড়িয়ে মারার চেষ্টা করার অভিযোগ উঠল। টিটাগড় থানার নীলগঞ্জ এলাকার বড় কাঁঠালিয়া অঞ্চলের মাঝেরপাড়ার ঘটনা। রাতে ওই বাড়িতে বাসিন্দা গীতা মণ্ডল ও সুজয় মণ্ডল

টিটাগড়ে একই পরিবারের সাত জনকে পুড়িয়ে মারা চেষ্টা

শেষ আপডেট: 31 July 2020 07:30

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে একটি বাড়িতে আগুন দিয়ে এক সঙ্গে সাত জনকে পুড়িয়ে মারার চেষ্টা করার অভিযোগ উঠল। টিটাগড় থানার নীলগঞ্জ এলাকার বড় কাঁঠালিয়া অঞ্চলের মাঝেরপাড়ার ঘটনা। রাতে ওই বাড়িতে বাসিন্দা গীতা মণ্ডল ও সুজয় মণ্ডল-সহ সাত জন ছিলেন। কে বা কারা বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে কেরোসিন তেল ছিটিয়ে সাইকেলের টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেয়। রাত আড়াইটে নাগাদ শব্দ পেয়ে বাড়ির বাসিন্দারা ঘরের বাইরে বেরিয়ে দেখেন বাইরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাঁরা বাড়ির বাইরে বেরোতে গেলে দেখেন বাইরে থেকে দরজা আটকানো রয়েছে। বেশ কয়েক জন লোক দরজার বাইরে রয়েছে বলে তাঁরা বুঝতে পারেন। তখনই ওই দম্পতি পাশের বাড়িতে ফোন করে জানান যে বাড়িতে আগুন লেগেছে। প্রতিবেশীরা ছুটে এসে বাইরে থেকে দরজা খুলে দেন। বাড়ির মধ্যে আটকে পড়া মণ্ডল দম্পতিকে উদ্ধার করেন। বাড়ি থেকে বেরিয়ে আসেন অন্য পাঁচ জনও। তারপরে তাঁরা সকলে মিলে জল দিয়ে আগুন নেভান। খবর দেওয়া হয় পুলিশে। রাত তিনটে নাগাদ টহলদার পুলিশকর্মীরা সেখানে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। ওই পাড়াটি নীলগঞ্জ পঞ্চায়েতের মধ্যে পড়ে। সেখানে রাস্তায় কোনও সিসি ক্যামেরা নেই। তবে রাতেই পুলিশ সেখানে উপস্থিত লোকজনের সঙ্গে কথাবার্তা বলেন। শুক্রবার সকালে ওই পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত ভাবে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। আগে কোনও দিন এই ধরনের ঘটনা অন্তত এই এলাকায় ঘটেনি বলে তাঁরা জানিয়েছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। এলাকা সূত্রে জানা গেছে, মণ্ডল পরিবারের সঙ্গে কারও কোনও শত্রুতাও নেই। তা হলে কারা কেন আগুন লাগাল তা চিন্তায় ফেলেছে। যদি ভুল করে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়ে থাকে তা হলে তাদের প্রকৃত লক্ষ্য কারা তা নিয়েও চিন্তায় এলাকার লোকজন। পুলিশ এখন এলাকার সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। দরকারে রাতের দিকে পাহারার ব্যবস্থাও করার পরামর্শ দিয়েছে। অনেক এলাকাতেই এলাকার লোকজন পালা করে রাত পাহারা দেন। তাতে বিপদের আশঙ্কা অনেকটাই কমে যাবে। তবে এলাকার লোকজন রাতপাহারার ব্যবস্থা করবেন কিনা এখনও স্থির হয়নি।

```