Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গলসিতে ভেঙে পড়ল উমফানে ক্ষতিগ্রস্ত বাড়ি

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানের গলসিতে ভেঙে পড়ল ঘুর্ণীঝড় উমফানে ক্ষতিগ্রস্ত বাড়ি। বুধবার বিকেলে উমফান রাজ্যে আছড়ে পড়ার এক সপ্তাহ পরে মঙ্গলবার বাড়িটি ভেঙে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি। গলসির খেতুড়ায় মঙ্গলবার মাটির ওই বাড়িটি হঠাৎই হুড়

গলসিতে ভেঙে পড়ল উমফানে ক্ষতিগ্রস্ত বাড়ি

শেষ আপডেট: 26 May 2020 13:50

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানের গলসিতে ভেঙে পড়ল ঘুর্ণীঝড় উমফানে ক্ষতিগ্রস্ত বাড়ি। বুধবার বিকেলে উমফান রাজ্যে আছড়ে পড়ার এক সপ্তাহ পরে মঙ্গলবার বাড়িটি ভেঙে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি। গলসির খেতুড়ায় মঙ্গলবার মাটির ওই বাড়িটি হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চাপা পড়ে যায় সংসারের যাবতীয় জিনিসপত্র। তবে বাড়ি ভেঙে পড়ার কিছুক্ষণ আগে বাইরে বেরিয়ে আসায় ভাগ্যক্রমে কোনও আঘাত লাগেনি ওই ঘরের বাসিন্দা সাকিলা শেখের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কিছুদিন আগে উমফানের দাপটে বাড়িটির ভিত নড়ে গিয়েছিল। তখন থেকেই অন্যত্র থাকার জন্য বাসা খুঁজছিলেন সাকিলা শেখ। শেষ পযন্ত অবশ্য তাঁর বাসা জোগাড় হয়ে ওঠেনি। ঝড়ের এ সপ্তাহের মাথায় বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটি ভেঙে পড়ায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন সাকিলা। তাছাড়াও পাশের বাড়ির দু’টি মোটর সাইকেল ও একটি সাইকেলের বেশ ক্ষতি হয়েছে। প্রতিবেশীরা জানান, সাকিলা শেখের ষোলো বছর ও উনিশ বছরের দুটি ছেলে আছে। তাঁরা কেরলে শ্রমিকের কাজে গিয়ে লকডাউনের জেরে আটকে আছেন। বর্তমানে খুবই দুরবস্থার মধ্যে রয়েছেন সাকিলা। এই অবস্থায় সরকারি সাহায্য না পেলে গাছতলায় বাস করতে হবে সাকিলাকে। পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী আশ্বাস দেন তাঁর বাড়ির ব্যবস্থা করা হবে। এত ভালো হাসপাতাল যে বাঙুরের ছবি প্রকাশিত হতে মোবাইল নিষিদ্ধ করে দেওয়া হয়। ২টাকা কেজি চাল কেন্দ্রের প্রকল্প। শিল্প নেই তাই বিদ্যুতের দরকার নেই। ২০০৯ সালের পরে একটা ঝড় হতেই বোঝা গেল ৭দিনেও বিদ্যুৎ দেওয়া গেল না।

```