Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অতি সংকটজনক অবস্থা পুলকার দুর্ঘটনায় আহত রিষভ সিংয়ের

দ্য ওয়াল ব্যুরো: হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত স্কুল পড়ুয়া ঋষভ সিংয়ের অবস্থা অতি সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাকে এসএসকেএম হাসপাতালে কার্ডিওথোরাসিক ভাসকুলার সায়েন্স বিভাগে পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। গত চব্বিশ ঘণ

অতি সংকটজনক অবস্থা পুলকার দুর্ঘটনায় আহত রিষভ সিংয়ের

শেষ আপডেট: 21 February 2020 08:32

দ্য ওয়াল ব্যুরো: হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত স্কুল পড়ুয়া ঋষভ সিংয়ের অবস্থা অতি সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাকে এসএসকেএম হাসপাতালে কার্ডিওথোরাসিক ভাসকুলার সায়েন্স বিভাগে পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে তার অবস্থার অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঋষভের কিডনি, লিভার, ফুসফুস-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ঠিক মতো কাজ করছে না।  দুপুরে ফের জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ড আলোচনায় বসে। তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠা-নামা করছে। রক্তচাপ অস্বাভাবিক।  ইউরিন পাস হচ্ছে না ঠিক ভাবে। রক্তের প্লেটলেট-সহ বিভিন্ন উপাদানের মাত্রা স্বাভাবিক নয়। ফের সিঙ্গেল ডোনার প্লেটলেট দেওয়ার চেষ্টা চলছে। সব মিলিয়ে অতি সংকটজনক অবস্থায় রিষভ। তার অবস্থা স্বাভাবিক করতে মরিয়া চেষ্টা করে চলেছেন চিকিৎসকরা। এখন তাঁরা চিন্তায়। অন্যদিকে গত চব্বিশ ঘণ্টায় দিব্যাংশের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সে চোখ মেলেছে এবং আত্মীয়দের চিনতেও পেরেছে বলে সূত্রের খবর। যদিও কারও ব্যাপারেই চিকিৎসকরা কিছু জানাচ্ছেন না। পুলকার দুর্ঘটনার সাত দিনের মাথায় বৃহস্পতিবার রাতে থানায় আত্মসমর্পন করেছেন গাড়ির মালিক শামিম আখতার। ১৪ ফেব্রুয়ারি যে গাড়ি দুর্ঘটনায় পাঁচ জন স্কুল পড়ুয়া আহত হয় তিনি সেই গাড়িটির মালিক। শ্রীরামপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামিম। তাঁর বাড়িটি শেওড়াফুলি স্টেশনের কাছে চাতরা মুসলিমপাড়ায়। পোলবায় পুলকার দুর্ঘটনার পর থেকে পুলিশ তাঁকে খুঁজছিল। তিনি ওই গাড়িতে পড়ুয়াদের তুলেছিলেন। নির্দিষ্ট জায়গায় তিনি গাড়ির স্টিয়ারিং তুলে দেন পবিত্র দাস অন্য এক জনের হাতে। রহিত কোলে নামে এক ব্যক্তির থেকে পুলকারটি কিনেছিলেন শামিম। তাঁর গাড়ির ফিটনেস যথাযথ ছিল না, স্পিড গভর্নর কাটা ছিল। পবিত্র দাস মূল অভিযুক্ত হলেও সহ-অভিযুক্ত হিসাবে পুলিশ তাঁকে খুঁজছিল।

```