Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলাগড়ে মদের আসরে কাটারির কোপ, মৃত ১, অভিযুক্তকে গণপ্রহার

দ্য ওয়াল ব্যুরো: মদের আসরে বচসার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল হুগলির বলাগড়ের কুন্তিঘাট শেরপুর সেতুর নীচে। এই ঘটনায় অভিযুক্তকে গণধোলাই দিয়েছে এলাকার লোকজন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুঁচু্ড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেছে পুল

বলাগড়ে মদের আসরে কাটারির কোপ, মৃত ১, অভিযুক্তকে গণপ্রহার

শেষ আপডেট: 6 March 2020 07:51

দ্য ওয়াল ব্যুরো: মদের আসরে বচসার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল হুগলির বলাগড়ের কুন্তিঘাট শেরপুর সেতুর নীচে। এই ঘটনায় অভিযুক্তকে গণধোলাই দিয়েছে এলাকার লোকজন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুঁচু্ড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মগরায় গানের আসর থেকে ফিরে ভোর রাতে কুন্তিঘাট শেরপুর ব্রীজের নীচে ফের মদের আসর বসায় তিনজন। অভিযোগ, সেখানেই ভোররাতে নিজেদের মধ্যে বচসার জেরে শুভঙ্কর বিশ্বাস নামে (২৪) এক ব্যক্তিকে কাটারি দিয়ে কোপ মারে সুনীল দাস। মাথায় ও পিঠে একাধিক বার কোপানোয় গুরুতর আহত হয় শুভঙ্কর। শব্দ পেয়ে এলাকার লোকজন বেরিয়ে এসে রক্তাক্ত অবস্থায় শুভঙ্করকে দেখতে পান। তাঁরাই তাঁকে চুঁচু্ড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে শুভঙ্করের মৃত্যু হয়। আজ তাঁর ময়নাতদন্ত করা হবে। আসরে থাকা আর একজন পালিয়ে গেলেও অভিযুক্ত সুনীল দাসকে ধরে ফেলেন এলাকার লোকজন। তাকে গণধোলাই দেওয়া হয়। বলাগড় থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে। সুনীলের বয়ান রেকর্ড করেছে পুলিশ। পুলিশ পাহারাতেই সে হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সুনীল দাস জানতে পারে যে শুভঙ্কর বিশ্বাস মারা গেছে। সে অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে একটা কথাও বলেনি। এমনকি গণপ্রহারের প্রসঙ্গ উঠলেও সে এড়িয়ে গেছে। মদ খাওয়ার সময় সে কাটারি কোথা থেকে পেল, আচমকা বচসার জেরে খুন নাকি পরিকল্পনা করেই খুন করা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। চন্দননগর কমিশনারেটেও অতিসম্প্রতি একই ধরনের ঘটনা ঘটেছে{

```