Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাইলেই কি করানো যাবে কোভিড টেস্ট, জবাব দিলেন স্বরাষ্ট্রসচিব

দ্য ওয়াল ব্যুরো: যে কেউ চাইলেই যাচাই করার জন্য সোয়াব টেস্ট করতে পারবেন না বলে জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "জনমানসে এ নিয়ে একটা প্রশ্ন রয়েছে। যে কেউ চাইলেই কি করোনা টেস্ট করাতে পারে

চাইলেই কি করানো যাবে কোভিড টেস্ট, জবাব দিলেন স্বরাষ্ট্রসচিব

শেষ আপডেট: 6 May 2020 12:52

দ্য ওয়াল ব্যুরো: যে কেউ চাইলেই যাচাই করার জন্য সোয়াব টেস্ট করতে পারবেন না বলে জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "জনমানসে এ নিয়ে একটা প্রশ্ন রয়েছে। যে কেউ চাইলেই কি করোনা টেস্ট করাতে পারেন? না পারেন না।" আইসিএমআর নির্ধারিত কিছু প্রোটোকল রয়েছে। সেসব মেনেই টেস্ট করা সম্ভব বলে তিনি জানান। আলাপনবাবু উদাহরণ দিয়ে বেশ কয়েকটি আইসিএমআর নির্ধারিত শর্তের কথা বলেন। যেমন, যাঁদের উপসর্গ রয়েছে, পজিটিভদের সংস্পর্শে যাঁরা এসেছেন, কন্টেইনমেন্ট জোনে যাঁদের বাসস্থান, উপসর্গহীন ফ্রন্টলাইন ওয়ার্কার বা আক্রান্তের সংস্পর্শে আসা কেউ, যে কোনও অন্তঃসত্ত্বার টেস্ট করানো হবে। এছাড়াও চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পরিবারের ক্ষেত্রেও চাইলেই টেস্ট করানোর সুযোগ রয়েছে। এই শর্ত ছাড়াও আইসিএমআর-এর নির্দেশিকায় আরও কিছু শর্ত রয়েছে বলে জানান স্বরাষ্ট্রসচিব। সেগুলি বাদ দিয়ে সাধরণ মানুষ চাইলেই ল্যাবে গিয়ে পরীক্ষা কারাতে পারবেন না। গত এক মাসে রাজ্যে কোভিড টেস্টের পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে বলে জানান স্বরাষ্ট্রসচিব। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, "এক মাস আগে দিনে ২৫০টি স্যাম্পল টেস্ট হচ্ছিল। এখন সেটা আড়াই হাজারে এসে পৌঁছেছে।" গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৫৭০টি টেস্ট হয়েছে বলে জানান তিনি। এদিন স্বরাষ্ট্রসচিব আরও বলেন এই মুহূর্তে রাজ্যে ১৫টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। আরও ১২টি ল্যাবের অনুমোদন চাওয়া হয়েছে। এনআরএস মেডিক্যাল কলেজ ও বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রস্তুত রয়েছে বলে দাবি করেন আলাপনবাবু। তাঁর কথায়, "আইসিএমআর অনুমতি দিলেই টেস্ট শুরু হয়ে যাবে এনআরএস এবং বাঁকুড়া মেডিক্যাল কলেজে।"

```