Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বসিরহাটে ক্ষতিগ্রস্ত পাঁচশো নদীবাঁধ, শীঘ্রই স্বাভাবিক হবে জল ও বিদ্যুৎ পরিষেবা, প্রশাসনিক বৈঠকের পরে বললেন স্বরাষ্ট্রসচিব

দ্য ওয়াল ব্যুরো: ঘুর্ণীঝড় উমফানের প্রভাবে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া ব্লকগুলিতে অন্তত পাঁচশোটি নদীবাঁধের ক্ষতি হয়েছে বলে জানালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বসিরহাটে গিয়ে তিনি মহকুমার পরিস্থিতি পর্যালো

বসিরহাটে ক্ষতিগ্রস্ত পাঁচশো নদীবাঁধ, শীঘ্রই স্বাভাবিক হবে জল ও বিদ্যুৎ পরিষেবা, প্রশাসনিক বৈঠকের পরে বললেন স্বরাষ্ট্রসচিব

শেষ আপডেট: 28 May 2020 18:42

দ্য ওয়াল ব্যুরো: ঘুর্ণীঝড় উমফানের প্রভাবে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া ব্লকগুলিতে অন্তত পাঁচশোটি নদীবাঁধের ক্ষতি হয়েছে বলে জানালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বসিরহাটে গিয়ে তিনি মহকুমার পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি জানান, সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লক, হাসনাবাদ, মিনাখাঁ ও হাড়োয়া ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানীয় জলের সমস্যা মেটানোর জন্য ১১ লক্ষ জলের পাউচ বিলি করার পাশাপাশি পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি দাবি করেন। ৩ জুনের মধ্যে জল ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রসচিব। বসিরহাট শহর ও টাকি পুরসভার বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা শুরু হয়েছে। বারাসত থেকে হেমনগর পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার রাস্তার উপরে গাছ ও বিদ্যুতের খুঁটি পড়েছিল। সেগুলো পরিষ্কার করা হয়েছে বলে যান চলাচল করতে পারছে। জলবাহিত রোগে এই মহকুমায় শতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরে ডায়েরিয়া দেখা দিলেও এখনও পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি বলে দাবি করেছেন স্বাস্থ্য আধিকারিক। বসিরহাট মহকুমায় প্রচুর ফসল নষ্ট হয়েছে। সেজন্য কৃষিঋণের ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতের মধ্যে সেই তালিকা চূড়ান্ত করা হবে বলে স্বরাষ্ট্রসচিব আশ্বাস দেন। তিনি বলেন, “কত বাড়ির ক্ষতি হয়েছে বৃহস্পতিবার রাতের মধ্যে তার চূড়ান্ত তালিকা আমরা পেয়ে যাব। ধাপে ধাপে সেগুলো দেখা হবে।” শুক্রবার বনগাঁ মহকুমায় বৈঠক করবেন তিনি। এদিনের প্রশাসনিক বৈঠক স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন রাজ্যের যুগ্মসচিব সৌমেন বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বসিরহাটের পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বাড়ুই, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল, মহকুমাশাসক বিবেক ভস্মে প্রমুখ। ছিলেন জেলার স্বাস্থ্য, সেচ ও পূর্ত আধিকারিকরা। উমফানের জেরে বসিরহাট ১ নম্বর ব্লকের ভারত-বাংলাদেশ গজালমারি সীমান্তের ইছামতি নদীর বাঁধ ভেঙেছিল প্রায় আড়াইশো ফুট। এই এলাকায় আবার নতুন করে ৫০ ফুট‌ নদীবাঁধ ভেঙেছে। ফলে গ্রামে জল ঢুকছে। গজালমারি প্রাথমিক বিদ্যালয়ের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন শতাধিক মানুষ। তাঁদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে প্রশাসন।

```