Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Breaking: খারিজ হয়ে গেল স্থগিতাদেশ, শুক্রবার থেকেই টিভি দেখতে বাড়তি টাকা

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার জারি হয়েছিল অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ। ৪৮ ঘণ্টা পরেই সেই স্থগিতাদেশ তুলে নিল কলকাতা হাইকোর্ট। ফলে টিভিতে বিভিন্ন পেইড চ্যানেল দেখার জন্য টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া ( ট্রাই ) যে নির্দেশিকা দিয়েছিল, তা ৩১ জানুয়ারি রা

Breaking: খারিজ হয়ে গেল স্থগিতাদেশ, শুক্রবার থেকেই টিভি দেখতে বাড়তি টাকা

শেষ আপডেট: 31 January 2019 08:37

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার জারি হয়েছিল অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ। ৪৮ ঘণ্টা পরেই সেই স্থগিতাদেশ তুলে নিল কলকাতা হাইকোর্ট। ফলে টিভিতে বিভিন্ন পেইড চ্যানেল দেখার জন্য টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া ( ট্রাই ) যে নির্দেশিকা দিয়েছিল, তা ৩১ জানুয়ারি রাত ১২টার পর থেকেই কার্যকর হয়ে যাবে। মাসখানেক ধরেই টিভিতে বিভিন্ন চ্যানেলে বারবার ঘোষণা করা হচ্ছে, পয়লা ফেব্রুয়ারি থেকেই পেইড চ্যানেলগুলো দেখার জন্য চুক্তি করতে হবে গ্রাহক ও লোকাল অপারেটরকে। কিন্তু এই সিদ্ধান্তে খুশি নয় বেশ কিছু লোকাল কেবল অপারেটর। তাঁদের বক্তব্য, ট্রাইয়ের নতুন নিয়মে শুধু মাল্টি সিস্টেম অপারেটরদের লাভের কথা ভাবা হয়েছে। লোকাল কেবল অপারেটরদের কথা ভাবা হয়নি।

আরও পড়ুন সেকি! বিয়ে না করেই ছেলের মা হলেন একতা কাপুর!

এই অভিযোগ তুলে রাজ্যের ৮০টি কেবল অপারেটর হাইকোর্টে মামলা দায়ের করে। এই মামলার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার বিচারপতি অরিন্দম সিন্‌হার বেঞ্চ ট্রাইয়ের নির্দেশিকার উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দেয়। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে। ১৩ ফেব্রুয়ারি ফের শুনানির দিন ঠিক হয়। হাইকোর্টের এই নির্দেশের পরেই তা পুনরায় বিবেচনার জন্য আবেদন করে ট্রাই। পুনরায় বিবেচনা করে বৃহস্পতিবার বিচারপতি অরিন্দম সিন্‌হা নির্দেশ দেন, কেবল টিভি দেখার ক্ষেত্রে ট্রাইয়ের ক্ষমতা রয়েছে নিয়ম লাগু করার। তাই আজ রাত থেকেই ট্রাই নতুন নিয়ম লাগু করতে পারবে। তবে নতুন নিয়মে মাল্টি সিস্টেম অপারেটর ও লোকাল কেবল অপারেটরদের মধ্যে আর্থিক চুক্তি না হয়ে থাকলে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পন্ন করতে হবে। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল কৌশিক চন্দ জানিয়েছেন, 'নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই। আজ রাত থেকে তা চালু হচ্ছে'। পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে আগামী ৬ মার্চ। এই সময়ের মধ্যে কেন্দ্রকে অভিযোগ নিয়ে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। তবে আদালতের তরফে এও নির্দেশ দেওয়া হয়েছে চুক্তি নিয়ে কোনও সমস্যা হলে লোকাল কেবল অপারেটররা ফের আদালতে অভিযোগ করতে পারবেন।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```