Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ষবরণে বাড়তি জমায়েত নয়, রাজ্যকে নজরদারির নির্দেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনে পার্ক স্ট্রিট, সল্টলেক- সহ কলকাতার অনেক এলাকায় মানুষের ভিড় দেখে আঁতকে উঠেছিলেন চিকিৎসকরা। মাস্ক ছাড়াই যেভাবে আনন্দে মেতেছিল তিলোত্তমা তাতে বর্ষবরণে কী হতে চলেছে সেটা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা। তাঁদের আবেদন ছিল,

বর্ষবরণে বাড়তি জমায়েত নয়, রাজ্যকে নজরদারির নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 29 December 2020 10:28

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনে পার্ক স্ট্রিট, সল্টলেক- সহ কলকাতার অনেক এলাকায় মানুষের ভিড় দেখে আঁতকে উঠেছিলেন চিকিৎসকরা। মাস্ক ছাড়াই যেভাবে আনন্দে মেতেছিল তিলোত্তমা তাতে বর্ষবরণে কী হতে চলেছে সেটা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা। তাঁদের আবেদন ছিল, আদালতকেই এই ভিড় নিয়ন্ত্রণে ফের হস্তক্ষেপ করতে হবে। হলও তাই। হাইকোর্ট জানিয়ে দিল বছর শেষে বর্ষবরণে যাতে কোথাও বাড়তি জমায়েত না হয় সেদিকে নজর রাখতে হবে রাজ্য সরকারকে। প্রশাসনকে নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি মেনেই যাতে নতুন বছরকে স্বাগত জানায় সবাই। এদিন হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। সেখানে জানিয়ে দেওয়া হয়, রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব নজর রাখবেন যাতে কোনও জায়গায় জমায়েত না হয়। করোনা বিধি যাতে কোথাও না ভাঙে সেদিকে নজর রাখতে হবে প্রশাসনকে। আদালত এদিন জানিয়েছে, উৎসবের মরসুম শেষ হয়ে গিয়েছে। কিন্তু বছর শেষে অনেক মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন। অনেক জায়গায় উৎসবের পরিবেশ। সংবাদমাধ্যমেও প্রতিনিয়ত এই ছবি ধরা পড়ছে। এভাবে জমায়েত করায় করোনা বিধি লঙ্ঘিত হচ্ছে। এছাড়া এই জমায়েত থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও অনেক বেশি থাকছে। কারণ অনেক জায়গায় মাস্ক ছাড়াই অনেককে রাস্তায় বেরতে দেখা যাচ্ছে। তাই রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে, যাঁরা রাস্তায় বের হবেন তাঁরা যেন অবশ্যই মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার করেন। এছাড়া কোথাও যাতে জমায়েত না হয় তা শক্ত হাতে মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। চলতি বছর দুর্গাপুজোর আগে ঐতিহাসিক নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মণ্ডপে দর্শনার্থীদের ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মণ্ডপের মধ্যে পুজো কমিটির সদস্যদেরও ঢোকায় বিধিনিষেধ ছিল। এমনকি অঞ্জলি দেওয়া থেকে শুরু করে বিসর্জন, সব ক্ষেত্রেই মানতে হয়েছে অনেক নিয়ম। চিকিৎসকরা জানিয়েছেন, আদালতের এই কড়াকড়ির ফলেই পুজোর মরসুমে বাংলায় যতটা সংক্রমণের আশঙ্কা করা হয়েছিল ততটা হয়নি। গত প্রায় মাসখানেক ধরে দেশে তথা রাজ্যে করোনার গ্রাফ নিম্নমুখী। আর তার জন্যই হয়তো মানুষের মধ্যে ভয় কিছুটা কমে গিয়েছে। নইলে বড়দিনে যে ছবিটা দেখা গিয়েছে তা নিঃসন্দেহে উদ্বেগের। তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্ক মানুষ, অনেকেই মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছেন। পুলিশের ধমকেও কাজ হয়নি। এই ঘটনার পরে অনেক মহল থেকেই সমালোচনা শোনা গিয়েছিল। উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রশাসনের আধিকারিকরাও। এবার যাতে বর্ষবরণে অন্তত তেমন ছবি না দেখা যায় তার জন্যই পদক্ষেপ নিল হাইকোর্ট।

```