Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজীব কুমার মামলা মুলতুবি করল হাইকোর্ট, ফের শুনানি ২৭ অগস্ট

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার ও সিবিআই মামলার শুনানি মুলতুবি করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মধুমতী মিত্র মঙ্গলবার জানিয়ে দেন, আপাতত মুলতুবি করা হল রাজীব মামলা। বিচারপতি জানিয়েছেন, এই মামলার ফের শুনানি হবে ২৭

রাজীব কুমার মামলা মুলতুবি করল হাইকোর্ট, ফের শুনানি ২৭ অগস্ট

শেষ আপডেট: 20 August 2019 07:36

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার ও সিবিআই মামলার শুনানি মুলতুবি করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মধুমতী মিত্র মঙ্গলবার জানিয়ে দেন, আপাতত মুলতুবি করা হল রাজীব মামলা। বিচারপতি জানিয়েছেন, এই মামলার ফের শুনানি হবে ২৭ অগস্ট। এবং তিনি এ-ও জানিয়েছেন, আগের যে নির্দেশ ছিল, যে রাজীব কুমারের বিরুদ্ধে এখনই কোনও চরম পদক্ষেপ (গ্রেফতার) করতে পারবে না সিবিআই, তা ২৮ তারিখ পর্যন্ত বহাল থাকবে। বস্তুত সোমবারই ছিল রাজীব মামলার শুনানি। কিন্তু এক আইন কর্মীর মৃত্যুর কারণে  সোমবার আদালতের কাজ বন্ধ ছিল। এ দিন ওঠে সেই মামলা। তাতে আদালত এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সুপ্রিম কোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পর চিট ফান্ড মামলায় রাজীব কুমার কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক রক্ষাকবচ পেয়েছেন। এর মধ্যেই গত সপ্তাহের শুক্রবার রাজীবকে ডেকে পাঠান সিবিআই আধিকারিকরা। কিন্তু সকালে সিআইডি-র দুই আধিকারিক রাজীব কুমারের দূত হয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান। চিঠি দিয়ে সিবিআই আধিকারিকদের রাজীব বলেন, ১৯ তারিখ মামলার শুনানি রয়েছে। সেখানে আদালত কী বলে সেটা দেখেই তিনি হাজিরা দেবেন। কিন্তু সিবিআই আধিকারিকরা ওই দুই দূতকে স্পষ্ট বলে দেন, আদালতের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় এজেন্সি যখন ডাকবে তখনই রাজীব কুমারকে হাজিরা দিতে হবে। এ ব্যাপারে অনড় থাকে সিবিআই। অবস্থান বদল করেন রাজীব। দুপুরে সিবিআই দফতরে পৌঁছন কলকাতা ও বিধাননগরের প্রাক্তন পুলিশ কমিশনার। তাঁকে প্রায় সাড়ে তিন ঘণ্টা জেরা করেন গোয়েন্দারা। এ খন দেখার ২৭ তারিখের শুনানির পর কোন পথে এগোয় এই মামলা।

```