Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানুষ নেই দিঘায়, নির্ভয়ে সৈকত জুড়ে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া

দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েক বছর আগে দিঘা, মন্দারমনি কিংবা তাজপুরের সৈকতে গেলেই দেখা মিল ওদের। গর্ত থেকে বেরিয়ে ঝাঁকে ঝাঁকে সৈকতের উপর ঘুরে বেড়াতে দেখা যেত। কেউ কাছে গেলে অবার ঝপ করে গর্তে লুকিয়ে পড়ত ওরা। কিন্তু গত কয়েক বছর ধরে ধীরে ধীরে ওদের

মানুষ নেই দিঘায়, নির্ভয়ে সৈকত জুড়ে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া

শেষ আপডেট: 17 May 2020 13:36

দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েক বছর আগে দিঘা, মন্দারমনি কিংবা তাজপুরের সৈকতে গেলেই দেখা মিল ওদের। গর্ত থেকে বেরিয়ে ঝাঁকে ঝাঁকে সৈকতের উপর ঘুরে বেড়াতে দেখা যেত। কেউ কাছে গেলে অবার ঝপ করে গর্তে লুকিয়ে পড়ত ওরা। কিন্তু গত কয়েক বছর ধরে ধীরে ধীরে ওদের সংখ্যা কমে গিয়েছে। মানুষের দৌরাত্ম্যে পশ্চিমবঙ্গ ছেড়ে ওড়িশা উপকূলের দিকে চলে গিয়েছিল। কিন্তু লকডাউনের ফলে মানুষ নেই দিঘা, মন্দারমনির সৈকতে। তাই আবার দেখা যাচ্ছে ওদের। সৈকত জুড়ে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে লাল কাঁকড়ার দল। যত দিন গিয়েছে মানুষের সংখ্যা বেড়েছে রাজ্যের বিভিন্ন সৈকতে। তার সঙ্গে বেড়েছে দৌরাত্ম্য। সৈকতের উপর দিয়ে বাইক, গাড়ি ছোটানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস বেড়ে যাওয়ায় কাঁকড়াদের আর দেখাই যেত না। ভৌগলিকরা জানিয়েছেন, সাঁতার কেটে ওড়িশা উপকূলে চলে গিয়েছিল ওরা। আর কাঁকড়াদের এই নিরুদ্দেশ হয়ে যাওয়ার প্রধান কারণ মানুষ। শুধু গাড়ি নয়, খাবারের জন্যও নির্বিচারে ধরা হত এই কাঁকড়া। বর্তমানে করোনা সংক্রমণের ফলে লকডাউন হওয়ায় সৈকতে মানুষের দেখা নেই। আর তাই আবার ফিরে এসেছে লাল কাঁকড়া। দিঘা, মন্দারমনি, তাজপুরের সৈকতে আবার দেখা মিলছে ওদের। আর এই কাঁকড়াদের ফিরে আসায় খুশি পরিবেশবীদ থেকে শুরু করে ভৌগলিকরা। তাঁদের বক্তব্য সমুদ্রের বাস্তুতন্ত্রের একটা অঙ্গ কাঁকড়া। তাই ওরা না থাকলে বাস্তুতন্ত্রে ব্যাঘাত হয়। লাল কাঁকড়াদের সংরক্ষণ করারও দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন BREAKING: লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়াল কেন্দ্র, পরিস্থিতি বুঝে ছাড় মিলতে পারে কিছু পরিষেবায়

খুশি সমুদ্র ও আবহাওয়া বিজ্ঞানীরাও। তাঁদের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগের আগাম আঁচ পায় লাল কাঁকড়া। তাই কোনও দুর্যোগের আগে সারিবদ্ধভাবে বেরিয়ে শুঁড় উঁচিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে ওরা। আগেকার দিনে সমুদ্রে মাছ ধরতে গেলে মৎস্যজীবীরাও এই কাঁকড়াদের গতিবিধি লক্ষ্য করত। তাই কাঁকড়াদের উপকারিতা সমুদ্রের পার্শ্ববর্তী এলাকার মানুষদের সুরক্ষার জন্যও খুব দরকারি। বহুদিন পরে সেই দৃশ্য আবার দেখা যাচ্ছে রাজ্যের নানা সৈকতে।

```