Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনের মধ্যেই শুনানি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু তমলুকের আদালতে

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউনের জেরে জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে সরকার। এরই মধ্যে ৬ এপ্রিল সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট জানিয়ে দেয় যে পিটিশন ফাইল করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়া চালু রা

লকডাউনের মধ্যেই শুনানি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু তমলুকের আদালতে

শেষ আপডেট: 22 April 2020 09:14

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউনের জেরে জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছে সরকার। এরই মধ্যে ৬ এপ্রিল সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট জানিয়ে দেয় যে পিটিশন ফাইল করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার প্রক্রিয়া চালু রাখা যেতে পারে। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার শুরু হল তমলুক মুখ্য বিচার বিভাগীয় আদালতে। একটি অপহরণ সংক্রান্ত মামলার এদিন শুনানি হয়। এক নাবালিকাকে অপহরণের অভিযোগে গত ২৪ মার্চ জয়দেব পাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ময়না থানার পুলিশ। ২১ এপ্রিল আসামির বিরুদ্ধে ৩৬৫ ও ৩৬৭ ধারায় মামলা রুজু করা হয়। সেই পরিপেক্ষেতে ২২ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইনচার্জ) অর্ঘ্য আচার্য্যর কাছে সরকারি পক্ষের কৌঁসুলি সফিউল আলি খান ও আসামি পক্ষের কৌঁসুলি সুব্রত মণ্ডল সওয়াল করেন। এই মামলার রায় ই-মেলের মাধ্যমে পাঠানো হবে বলে জানিয়েছেন দু’পক্ষের আইনজীবীই। গত ১৫ মার্চ রাতে করোনাভাইরাস মোকাবিলা নিয়ে একটি জরুরি মিটিং ডাকেন প্রধান বিচারপতি এসএ বোবদে। সেখানেই আলোচনা করা হয় দেশের এই জরুরি পরিস্থিতিতে কী ভাবে কাজ করা উচিত সুপ্রিম কোর্টের। কারণ দেশের নানা প্রান্তে যেভাবে ছড়াচ্ছে এই ভাইরাসের আক্রমণ, তাতে এক জায়গায় বহু মানুষের জমায়েত ঠিক নয়। অথচ আদালত মানেই সেখানে ভিড়ভাট্টা অবধারিত। বোবদের ডাকা মিটিংয়ে উপস্থিত ছিলেন বিচারপতি অরুণ মিশ্র, ইউইউ ললিত, ডিওয়াই চন্দ্রচূড়, এল নাগেশ্বর রাও প্রমুখ। এইমস ও আইসিএমআর-এর অভিজ্ঞ চিকিৎসকরাও ছিলেন মিটিংয়ে। সেখানেই সিদ্ধান্ত হয় যে আপৎকালীন পরিস্থিতিতে আপাতত বন্ধ থাকবে আদালত কিন্তু অতি জরুরি কয়েকটি মামলার কারণে পুরোপুরি বন্ধ রাখা যাবে না কাজকর্ম। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি করা হবে। সুপ্রিম কোর্টের ই-কমিটির চেয়ারম্যান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরে ঘোষণা করেন, মানুষের সঙ্গে মানুষের সংযোগ কমানোর জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত যে কোনও মামলাই ই-ফাইলিং করতে পারবেন আইনজীবীরা।

```