Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

#Breaking: কাল ওপিডি-ইমার্জেন্সি খুলতেই হবে, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি চিঠি সুপারদের

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের উঠোনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, রোগীদের বিপদে ফেলে আন্দোলন চালিয়ে গেলে তিনি কোনওভাবেই বরদাস্ত করবেন না। প্রয়োজনে কঠোর পদক্ষেপ করবেন। মুখ্যমন্ত্রীর সে

#Breaking: কাল ওপিডি-ইমার্জেন্সি খুলতেই হবে, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি চিঠি সুপারদের

শেষ আপডেট: 13 June 2019 16:12

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের উঠোনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, রোগীদের বিপদে ফেলে আন্দোলন চালিয়ে গেলে তিনি কোনওভাবেই বরদাস্ত করবেন না। প্রয়োজনে কঠোর পদক্ষেপ করবেন। মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির পরেও জুনিয়র ডাক্তাররা যেমন তাঁদের আন্দোলনে অনড়। তেমনই মুখ্যমন্ত্রীও কোনওভাবেই অবস্থান লঘু করলেন না। বরং বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য ভবনের তরফে গোটা রাজ্যের সব সরকারি হাসপাতালের সুপারদের স্পষ্ট ফরমান পাঠিয়ে দেওয়া হল। ডিরেক্টর অব মেডিকেল এডুকেশন প্রদীপ কুমার মিত্র হাসপাতালের সুপারদের চিঠি পাঠিয়ে বলেছেন, সব সরকারি হাসপাতালের বর্হিবিভাগ তথা ওপিডি এবং ইমার্জেন্সি যেন খোলা হয়। রোগীদের পরিষেবা দেওয়া হয়। সেই কাজে যাঁরা বাধা দেবেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসকদের একাংশের মতে, সামগ্রিক যা পরিস্থিতি তাতে সরকারি হাসপাতালের সুপাররা ষাঁড়াশি সংকটে পড়েছেন। কারণ, এক দিকে জুনিয়র ডাক্তাররা শত বোঝানো সত্ত্বেও আন্দোলন প্রত্যাহার করতে রাজি নন। দুই, শুধু সিনিয়র ডাক্তারদের দিয়ে পূর্ণ মাত্রায় পরিষেবা চালু করা সম্ভব নয়। সে ক্ষেত্রে রোগীর পরিবার-পরিজনদের রোষের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তাতে আবার নিরাপত্তাহীনতায় ভুগছেন সিনিয়র ডাক্তাররা। ফলে তাঁরা ফরমান জারি করলেও শুক্রবার সকাল থেকে কতটা পরিষেবা শুরু করা যাবে তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এই ষাঁড়াশি সংকটে পড়ে ইতিমধ্যে এনআরএস হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল সৌরভ চট্টোপাধ্যায় এবং প্রিন্সিপাল শৈবাল মুখোপাধ্যায় দুজনেই সরকারের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার সরকারকে চিঠি লিখে পাঠিয়েছেন, পূর্ণ পরিষেবা চালু করতে গিয়ে সমস্যা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ডাক্তাররা বৈঠকে বসেছেন। সব মিলিয়ে পরিস্থিতি যে ক্রমশ জটিল হচ্ছে সংশয় নেই। শুক্রবার তা কী রকম মোড় নেয় এখন সেটাই দেখার।

```