Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনাভাইরাসের আতঙ্ক এবার আইআইটি খড়্গপুরেও

দ্য ওয়াল ব্যুরো: এবার আইআইটি খড়্গপুরেও করোনাভাইরাসের আতঙ্ক। এক গবেষক ছাত্র এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ। অসুস্থ ওই ছাত্রকে অন্য সকলের থেকে আলাদা করে বা কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। থাইল্যান্ড থেকে আসা ওই ছাত্রটি করোনাভাইরাসে আক্রান্ত কিন

করোনাভাইরাসের আতঙ্ক এবার আইআইটি খড়্গপুরেও

শেষ আপডেট: 12 February 2020 13:04

দ্য ওয়াল ব্যুরো: এবার আইআইটি খড়্গপুরেও করোনাভাইরাসের আতঙ্ক। এক গবেষক ছাত্র এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ। অসুস্থ ওই ছাত্রকে অন্য সকলের থেকে আলাদা করে বা কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। থাইল্যান্ড থেকে আসা ওই ছাত্রটি করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেব্যাপারে এখনও নিশ্চিত করে অবশ্য কিছু বলা হয়নি। এ মাসের ১০ তারিখে থাইল্যান্ড থেকে আইআইটি খড়্গপুরে পিএইচডি করতে আসেন বছর তেইশের এক ছাত্র। খড়্গপুরে পা দিয়েই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। এরপরে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তাঁকে ভর্তি করা হয় আইআইটির বিধানচন্দ্র রায় টেকনোলজি হাসপাতালে। বিষয়টি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন, “ছাত্রটি করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা এখনও জানা যায়নি। তবে নিয়ম অনুযায়ী ছাত্রটিকে চোদ্দো দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আইআইটির ওই গবেষক পড়ুয়াকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হলেও বিধানচন্দ্র রায় হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো থাকার কারণে সেখানেই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।” গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও চিন থেকে কেউ জেলায় এসেছেন বলে জানতে পারলেই বাড়তি সর্তকতা অবলম্বন করে তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। এর আগে উত্তরবঙ্গেও বিভিন্ন জায়গায় রুটিন পরীক্ষা করা নিয়ে একাধিক বার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আতঙ্ক ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত কোনও খবর নেই। তা সত্ত্বেও কলকাতার আইডি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন সরকারি হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে বিশ্বজুড়ে এই আতঙ্ক ছড়িয়ে পড়ার পরে।

```