Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

করোনা রোধে পথকুকুরদের স্বাস্থ্য পরীক্ষা, জীবাণুমুক্ত করা হচ্ছে রাজ্যের সব পশু হাসপাতাল

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের জেরে অসুবিধায় পড়া গৃহপালিত প্রাণী ও পথের কুকুরদের স্বাস্থ্য পরিষেবা দিতে বিশেষ হেল্পলাইন চালু করল রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতর। মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমকে একথা জানান রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী  স্বপন

করোনা রোধে পথকুকুরদের স্বাস্থ্য পরীক্ষা, জীবাণুমুক্ত করা হচ্ছে রাজ্যের সব পশু হাসপাতাল

শেষ আপডেট: 7 April 2020 10:53

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের জেরে অসুবিধায় পড়া গৃহপালিত প্রাণী ও পথের কুকুরদের স্বাস্থ্য পরিষেবা দিতে বিশেষ হেল্পলাইন চালু করল রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতর। মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমকে একথা জানান রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী  স্বপন দেবনাথ। এদিন মন্ত্রী জানিয়েছেন যে নির্দিষ্ট ওই নম্বরে ফোন করলে পশুদের চিকিৎসার উপযোগী বিশেষ মোবাইল ভ্যান পৌঁছে যাবে আবেদনকারীর কাছে। ভেটেরিনারি মোবাইল চিকিৎসা ইউনিট আপাতত পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে পূর্ব বর্ধমান জেলায়। খুব তাড়াতাড়ি সারা রাজ্যে ভেটেনারি মোবাইল চিকিৎসা ভ্যানের পরিষেবা শুরু করা হবে বলে মন্ত্রী জানান। কাটোয়ায় প্রাণিসম্পদ বিভাগের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে জীবাণুমুক্ত করার ওষুধ স্প্রে করা হয় মঙ্গলবার। করোনা সংক্রমণের হাত থেকে গৃহপালিত গবাদি পশু ও হাঁস-মুরগি তো বটেই সঙ্গে পথের কুকুরদের বাঁচাতে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। এবার থেকে পথের কুকুরদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে প্রাণিসম্পদ দফতরের চিকিৎসা কেন্দ্রগুলিতে। রাজ্যে প্রাণিসম্পদ বিভাগের সুপার স্পেশালিটি পশু হাসপাতাল আছে  ১১৪টি। ব্লক স্তরে পশু হাসপাতালের সংখ্যা ৩৪০টি, উপ-স্বাস্থ্যকেন্দ্র আছে ১৭৭টি এবং সরকার পরিচালিত হাঁস-মুরগির খামার আছে ২৯টি। প্রত্যেকটি জায়গাকে জীবাণুমুক্ত করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। জানানো হয়েছে আজ মঙ্গলবার যে পরিষেবা চালু হয়েছে সেটি পেতে হেল্প লাইন নম্বরে ফোন করতে হবে। নম্বরটি হল: ৭৬০৪০১০০৩৫। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চিড়িয়াখানায় একটি বাঘিনী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে এই পদক্ষেপ রাজ্য সরকারের।

```