Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেলের চাকা গড়ালেও স্টেশনের দোকানে বিক্রি নেই, চিন্তায় ক্যানিংয়ের হকাররা

দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেন চালু হয়েছে বেশ কিছুদিন হল। তবে ট্রেনে হকারদের ওঠার অনুমতি নেই। যাঁদের স্টেশন চত্বরে বা প্ল্যাটফর্মে দোকান ছিল তাঁরা ব্যবসা শুরু করেছেন ঠিকই, তবে বিক্রিবাটার হাল বেশ খারাপ। কেনাবেচা নেই, তাই লাভের মুখও দেখছেন না

রেলের চাকা গড়ালেও স্টেশনের দোকানে বিক্রি নেই, চিন্তায় ক্যানিংয়ের হকাররা

শেষ আপডেট: 21 November 2020 12:55

দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেন চালু হয়েছে বেশ কিছুদিন হল। তবে ট্রেনে হকারদের ওঠার অনুমতি নেই। যাঁদের স্টেশন চত্বরে বা প্ল্যাটফর্মে দোকান ছিল তাঁরা ব্যবসা শুরু করেছেন ঠিকই, তবে বিক্রিবাটার হাল বেশ খারাপ। কেনাবেচা নেই, তাই লাভের মুখও দেখছেন না হকাররা। দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় দিন কাটছে তাঁদের। ক্যানিং স্টেশনে রয়েছেন ১২০ জন হকার। লকডাউনের দীর্ঘ সাত মাস অভাব-অনটনেই কাটিয়েছেন তাঁরা। তবে গত ১১ নভেম্বর থেকে লোকাল ট্রেন চালু হওয়ার পর খানিক স্বস্তি পেয়েছিলেন এই হকাররা। গত ১৮ নভেম্বর থেকে ক্যানিং ষ্টেশনের উপর নিজের দোকানপাট স্যানিটাইজ করে পসরা সাজিয়ে বসেছিলেন তাঁরা। তবে নিউ নরমালে পরিস্থিতি যে আর আগের মতো নেই সেটা বুঝতে বেশি সময় লাগে ক্যানিং স্টেশনের হকার বলরাম দেবনাথ, সিকন্দর সাহানি, তারক দাসদের। স্টেশন চত্বরের হকারদের সকলেই বলছেন, "লকডাউন আর করোনার জেরে ব্যবসা লাটে উঠেছিল। কবে ট্রেন চালু হবে সেই আশায় ছিলাম। প্রায় আটমাসের মাথায় ট্রেন চালু হল বটে। কিন্তু ট্রেনে আগের মতো যাত্রী নেই। ফলে যাত্রীর সংখ্যা কমার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে বিক্রি। দোকান সাজিয়ে বসেও লাভ হচ্ছে না। আগামী দিনে কবে সব ঠিকঠাক হবে সেই দিকেই তাকিয়ে রয়েছি।" প্ল্যাটফর্মের হকাররা বলছেন, যাত্রী সংখ্যা কমার পাশাপাশি সতর্কতার খাতিরেও অনেকে বাইরের খাবার, চা-জল-বিস্কুট খাচ্ছেন না। তাই কমেছে বিক্রির পরিমাণ। তবে যাত্রীদের সচেতনতা দেখে হকাররা একটা ব্যাপারে আশাবাদী যে আগামী দিনে হয়তো সব সামাল দেওয়া যাবে। আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে সবকিছু। তাঁদের ব্যবসাও লাভের মুখ দেখবে। আপাতত সুদিনের আশায় অপেক্ষায় রয়েছেন সকলে।

```