Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাহাড়ে কাল থেকে ফের লকডাউন, চলবে ৩১ জুলাই পর্যন্ত, সিদ্ধান্ত জিটিএর

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফের পাহাড়ে পর্যটক ঢোকা বন্ধ রাখতে চলেছে গোর্খাল্যান্ড হিল কাউন্সিল বা জিটিএ। বুধবার একথা জানিয়েছেন জিটিএর চেয়্যারম্যান অনীত থাপা।

পাহাড়ে কাল থেকে ফের লকডাউন, চলবে ৩১ জুলাই পর্যন্ত, সিদ্ধান্ত জিটিএর

শেষ আপডেট: 8 July 2020 13:25

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে ফের পাহাড়ে পর্যটক ঢোকা বন্ধ রাখতে চলেছে গোর্খাল্যান্ড হিল কাউন্সিল বা জিটিএ। বুধবার একথা জানিয়েছেন জিটিএর চেয়্যারম্যান অনীত থাপা। পাহাড়ে পর্যটকদের প্রধান দুই প্রবেশদ্বার সিমুলবাড়ি ও চির্ত্রায় বৃহস্পতিবার থেকে কঠোর ভাবে নজরদারি করা হবে বলে জানিয়েছেন অনীত থাপা। দার্জিলিং, কার্শিয়াং ও মোরিনে ঢোকার প্রধান দ্বার হল সিমুলবাড়ি এবং কালিম্পংয়ের প্রবেশপথ হল চির্ত্রা। শুধু পর্যটক প্রবেশের উপরেই নয় পাহাড়ের বাসিন্দাদের এখন শিলিগুড়িতে যাওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি করা হচ্ছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া যাতে কেউ পাহাড় থেকে না নামেন সে ব্যাপারে পাহাড়ের বাসিন্দাদের অনুরোধ করেছেন জিটিএ চেয়্যারম্যান অনীত থাপা। তিনি বলেন, “একথা বলতে পারি না যে দার্জিলিঙের পাহাড় এখন করোনামুক্ত। তবে বলতে পারি পাহাড়কে করোনামুক্ত করার জন্য আমরা লড়াই করছি। তাই ৩১ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করছি। প্রত্যেককে অনুরোধ করছি, ৩১ জুলাই পর্যন্ত সরকারি যে নির্দেশিকা রয়েছে তা জিটিএ এলাকায় মেনে চলতে।” তিনি জানিয়েছেন, লকডাউনের সময় যে ভাবে পাহাড়ে কড়াকড়ি করা হয়েছিল ঠিক সেই ভাবেই কড়াকড়ি করা শুরু হবে বৃহস্পতিবার থেকে। শিলিগুড়িতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি দার্জিলিঙেও নতুন করে দু’জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার পরেই পর্যটকদের পাহাড়ে ওঠা এবং স্থানীয় বাসিন্দাদের পাহাড় থেকে নামার ব্যাপারে কড়াকড়ি শুরু করেছে জিটিএ। দার্জিলিঙে আক্রান্ত দু’জনের একজন পেশায় ডাক্তার এবং অন্য জন নাপিত। কিছুদিন আগে জিটিএ ঘোষণা করেছিল পয়লা জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে পাহাড়। সেই মতো পাহাড়ে বিভিন্ন পদক্ষেপও করা হয়েছিল যাতে কোনও ভাবে করোনা না ছড়ায়। পর্যটকদের ভ্রমণ ও থাকার ব্যাপারে নির্দিষ্ট বিধিও তৈরি করা হয়েছিল মূলত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার অনুকরণে। একে একে খুলে দেওয়া হচ্ছিল পাহাড়ের বিভিন্ন পর্যটনকেন্দ্র। কিন্তু রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত ও করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিলিগুড়ি ও দার্জিলিঙে নতুন করে করোনায় আক্রান্ত ধরা পড়েছে। তাই পাহাড় আবার লকডাউনে ফিরছে। দার্জিলিংয়ের পাহাড়ের অর্থনীতি অনেকটাই পর্যটনের উপরে নির্ভরশীল। করোনা আটকাতে লকডাউনের আগে থেকে পর্যটক প্রবেশে কড়াকড়ি শুরু করে দার্জিলিং। তারপরে দীর্ঘ সময় লকডাউন চলায় সমস্যায় পড়ে যান পাহাড়ে পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার লোকজন। তাঁর মধ্যে হোটেলের মালিক, কর্মী, ছোট-বড় ব্যবসায়ী থেকে গাড়ির মালিক, চালক প্রমুখ সকলেই রয়েছেন। লকডাউন চালু হতে চলায় আবার নতুন করে তাঁরা সমস্যায় পড়তে চলেছেন।

```