Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সাঁতরাগাছি দুর্ঘটনা: শালিমার থানায় মামলা করল জিআরপি

দ্য ওয়াল ব্যুরো: সাঁতরাগাছি স্টেশনের ফুটব্রিজে পদপিষ্ট হওয়ার ঘটনায় এ বার মামলা রুজু করল জিআরপি। নিয়মমাফিক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে জিআরপি’র শালিমার থানায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৫ ৩০৪-এ এবং ৩৪ ধারায় মামলা রুজু কর

সাঁতরাগাছি দুর্ঘটনা: শালিমার থানায় মামলা করল জিআরপি

শেষ আপডেট: 24 October 2018 18:58

দ্য ওয়াল ব্যুরো: সাঁতরাগাছি স্টেশনের ফুটব্রিজে পদপিষ্ট হওয়ার ঘটনায় এ বার মামলা রুজু করল জিআরপি। নিয়মমাফিক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে জিআরপি’র শালিমার থানায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৫ ৩০৪-এ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। মুম্বইয়ের এলফিনস্টোন ফুটব্রিজে পদপিষ্টের দুর্ঘটনার ভয়ানক স্মৃতি ফিরে এল সাতরাগাঁছিতে। পর পর ৮টি ট্রেনের ঘোষণা ৩টি প্ল্যাটফর্মে, আর তার জেরেই শুরু হয় ঠেলাঠেলি। কিছুক্ষণের মধ্যেই ফুটব্রিজের ঠাসাঠাসি ভিড় বেসামালা হয়ে ওঠে। সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ২ জনের। মৃত তাসের সর্দার(৬১) মুর্শিদাবাদের নাশীপুরের বাসিন্দা ,অন্যজন কোলাঘাটের বাসন্দা কমলাকান্ত সিংহ(৩২)। মঙ্গলবার ভয়াবহ ঘটনার পর সাঁতরাগাছি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে দাঁড়িয়েই ওই ঘটনায় রাজ্য সরকার তদন্ত করবে বলে ঘোষণা করবে বলে ঘোষণা করেছিলেন মমতা। মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশনের ফুটব্রিজ দুর্ঘটনার মতোই বড় আকার নিতে পারত সাঁতরাগাছির দুর্ঘটনা। এমনটাই মত অনেকের। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর এলফিনস্টোন ফুটব্রিজে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু হয়। আহত হন ৩৫ জন। সেই সময় ওই ফুটব্রিজের জীর্ণ অবস্থাকে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়। সাঁতরাগাছির ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের দায় কতটা, তা খতিয়ে দেখা হবে বলে মঙ্গলবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবারই মামলা রুজু করল জিআরপি।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

 

```