বাস ভাড়া লাগামছাড়া, সরকারি নির্দেশকে বুড়ো আঙুল! কড়া হচ্ছে পরিবহণ দফতর
দ্য ওয়াল ব্যুরো: পরিবহণ দফতরের তরফে পরিষ্কার বলা হয়েছিল বাস (Bus) ভাড়া আগের মতোই রাখতে হবে, বাড়িয়ে দেওয়া যাবে না। অথচ লকডাউনের পর যেদিন থেকে বাস চলছে রাস্তায়, সেদিন থেকেই বাসের ভাড়া একলাফে বেড়ে গেছে অনেকটা। সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখ
শেষ আপডেট: 4 October 2021 10:44
দ্য ওয়াল ব্যুরো: পরিবহণ দফতরের তরফে পরিষ্কার বলা হয়েছিল বাস (Bus) ভাড়া আগের মতোই রাখতে হবে, বাড়িয়ে দেওয়া যাবে না। অথচ লকডাউনের পর যেদিন থেকে বাস চলছে রাস্তায়, সেদিন থেকেই বাসের ভাড়া একলাফে বেড়ে গেছে অনেকটা। সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রোজ রোজ শহর আর শহরতলির রাস্তায় এভাবেই চলছে বাস। এবার তাতে টনক নড়েছে সরকারের। বাস মালিকদের শো-কজ নোটিস পাঠানো হয়েছে।
শাহরুখের বাড়িতে মাদক খুঁজতে যাবে এনসিবি? স্পষ্ট করলেন তদন্তকারীরা
সূত্রের খবর, অনেক দিন ধরেই বেশি বাস ভাড়া এবং তার জেরে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ যাচ্ছিল পরিবহণ দফতরের কাছে। স্বাভাবিকের তুলনায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে ভাড়া। নিত্যযাত্রীরাও নিরুপায়। তাঁদের দরকারে বাসে ওঠা ছাড়া আর গতি নেই। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে সম্প্রতি মোটর ভেহিকলের আধিকারিকরা সাধারণের বেশে বাসে উঠেছেন। তাঁরা বিভিন্ন রুটের বাসে উঠে ভাড়া যাচাই করেছেন। আর তারপরেই রিপোর্ট দিয়েছেন পরিবহণ দফতরের কাছে।
রিপোর্ট পেয়ে নড়েচড়ে বসেছে সরকার। বেশ কিছু বাস মালিকদের কারণ দর্শাতে বলা হয়েছে বলে খবর। কাউকে আবার সতর্কও করা হয়েছে। এরপরেও একই ভাড়া চালিয়ে গেলে বাস মালিকদের পারমিট বাতিল করা হতে পারে বলেও জানানো হয়েছে। সরকারি নির্দেশের পরেই কেন এই অবস্থা বাস মালিকদের কাছে জানতে চাওয়া হয়েছে তাও।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'