Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ময়নাতদন্তের আগেই পুলিশ বলছে আত্মহত্যা, সন্দেহের গন্ধ পাচ্ছি: বিজেপি বিধায়কের রহস্যমৃত্যু নিয়ে রাজ্যপাল

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সাতসকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে উত্তর দিনাজপুরের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের। ইতিমধ্যেই বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব এটিকে খুন বলে অভিযোগ করেছে। কিন্তু ময়নাতদন্তের আগেই পুলিশ কী ভাবে এটিকে আত্মহত্যা বলে দি

ময়নাতদন্তের আগেই পুলিশ বলছে আত্মহত্যা, সন্দেহের গন্ধ পাচ্ছি: বিজেপি বিধায়কের রহস্যমৃত্যু নিয়ে রাজ্যপাল

শেষ আপডেট: 13 July 2020 07:14

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সাতসকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে উত্তর দিনাজপুরের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের। ইতিমধ্যেই বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব এটিকে খুন বলে অভিযোগ করেছে। কিন্তু ময়নাতদন্তের আগেই পুলিশ কী ভাবে এটিকে আত্মহত্যা বলে দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন রাজ্যের সাংবিধানিক প্রধান টুইট করে লেখেন, “হেমতাবাদের বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশের সর্বোচ্চ জায়গা থেকে বলা হচ্ছে আত্মহত্যা। এটা ধামাচাপা দেওয়ার ইঙ্গিত। উদ্দেশ্য ছাড়া এটা করা হয়নি।” একইসঙ্গে রাজ্যপাল দাবি জানিয়েছেন, “বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মৃত বিধায়কের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করতে হবে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে রাজ্যপাল লিখেছেন, “এক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা প্রয়োজন।” https://twitter.com/jdhankhar1/status/1282560879788085249 তবে বলে রাখা ভাল, বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের কী ভাবে মৃত্যু হয়েছে সে ব্যাপারে সোমবার বেলা সওয়া বারোটা পর্যন্ত উত্তর দিনাজপুর জেলা পুলিশের তরফে সংবাদমাধ্যমে কিচ্ছু বলা হয়নি। হতে পারে রাজ্যের সাংবিধানিক প্রধান অন্য কোনও সূত্র মারফত পুলিশমহলের ‘আত্মহত্যার তত্ত্বের’ কথা শুনেছেন। প্রসঙ্গত, তদন্তের আগে আত্মহত্যা বলে দেওয়া রাজ্য পুলিশের নতুন কোনও ঘটনা নয়। গত পঞ্চায়েত ভোটের পর জুন মাসের গোড়ার দিকে ৪৮ ঘণ্টার মধ্যে পুরুলিয়ার বলরামপুরে তিন বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। কারও দেহ মিলেছিল গাছের ডাল থেকে, কারও আবার হাইটেনশন লাইনের পোস্ট থেকে। সেই সময়ে দুলাল কুমারের দেহ ল্যাম্পপোস্ট থেকে নামানোর আগেই তৎকালীন পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাস বলে দিয়েছিলেন, এটা আত্মহত্যার ঘটনা। কী ভাবে ময়নাতদন্তের আগে তিনি ওই মন্তব্য করলেন তা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে। বিজেপি নেতারা সরাসরি অভিযোগ করেন, পুলিশ সুপার জয় বিশ্বাস উর্দি গায়ে সরাসরি তৃণমূল কংগ্রেসের ক্যাডারের ভূমিকা পালন করছেন। চাপ এতটাই বাড়তে থাকে যে ২৪ ঘণ্টার মধ্যে পুরুলিয়ার পুলিশ সুপারকে সরিয়ে দেয় নবান্ন। জয় বিশ্বাসের জায়গায় আনা হয় সিআইডির স্পেশাল সুপারিন্টেন্ড পদে থাকা আকাশ মাগারিয়াকে। ইতিমধ্যেই বিধায়কের পরিবার অভিযোগ করেছে, তাঁকে হত্যা করা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর শেষ দেখে ছাড়বেন। এই ঘটনার নিন্দা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছনে, “পশ্চিমবঙ্গে গুণ্ডারাজ চলছে।”

```