Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

অগ্নিগর্ভ সন্দেশখালি, দিল্লি গেলেন রাজ্যপাল, কাল বৈঠক মোদীর সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, ঠিক তখনই দিল্লি উড়ে গেলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রবিবার সকালে দিল্লির বিমানে দিল্লি গিয়েছেন রাজ্যপাল। সূত্রের খবর, দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন রাজ

অগ্নিগর্ভ সন্দেশখালি, দিল্লি গেলেন রাজ্যপাল, কাল বৈঠক মোদীর সঙ্গে

শেষ আপডেট: 9 June 2019 09:46

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, ঠিক তখনই দিল্লি উড়ে গেলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রবিবার সকালে দিল্লির বিমানে দিল্লি গিয়েছেন রাজ্যপাল। সূত্রের খবর, দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন রাজ্যপাল। প্রশাসনিক বিষয় নিয়েই সেই বৈঠক হবে বলে খবর। জানা যাচ্ছে, আজ অমিত শাহের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রাজ্যপালের। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। তৃণমূল বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ সন্দেশখালির ন্যজাটের হাটগাছি এলাকা।  এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে তিনজনের দেহ। তৃণমূলের দাবি তাদের ছ’জন কর্মী নিখোঁজ। খুন করে দেহ লোপাট করার অভিযোগ তুলেছে বিজেপি-র বিরুদ্ধে। পাল্টা বিজেপি নেতা মুকুল রায় নাম দিয়ে দাবি করেছেন পাঁচ বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূলের বাহিনী। এই ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছে বিজেপি। সন্দেশখালির ঘটনা গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানান মুকুল রায়। রাতেই সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক। এরপরই আজ সকালে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গেলেন রাজ্যপাল। সাম্প্রতিক পরস্থিতির বিচারে যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

```