বেতন কমিশন : রাজ্য সরকারি কমর্চারীরা কোনও বকেয়া পাবেন না, রোপা রুলে পষ্টাপষ্টি জানিয়ে দিল নবান্ন
দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠ বেতন কমিশন প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সাধারণ ধারণা ছিল, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত বেতন কাঠামো অনুযায়ী বকেয়া টাকা তথা এরিয়ার দেওয়া হবে। কিন্তু সেই ধারণারও এ ব্যাপারে যাবতীয় আশা জলেই গেল।
শুক্রবার সন্ধ্য
শেষ আপডেট: 27 September 2019 14:05
দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠ বেতন কমিশন প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সাধারণ ধারণা ছিল, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত বেতন কাঠামো অনুযায়ী বকেয়া টাকা তথা এরিয়ার দেওয়া হবে। কিন্তু সেই ধারণারও এ ব্যাপারে যাবতীয় আশা জলেই গেল।
শুক্রবার সন্ধ্যায় নতুন বেতন কাঠামোর বিষয়ে রোপা রুল ২০১৯ (রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস) জারি করল নবান্ন। তাতে পষ্টাপষ্টি জানিয়ে দেওয়া হল, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কর্মচারীরা কোনও এরিয়ার তথা বকেয়া টাকা পাবেন না।
ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে গত সোমবার রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দেয়। তার পর অর্থমন্ত্রী অমিত মিত্রকে সাংবাদিকরা এরিয়ার তথা বকেয়া টাকার ব্যাপারে প্রশ্ন করেছিলেন। তাঁকে এও বলা হয়েছিল, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশেই বলা হয়েছে ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কর্মচারীরা এরিয়ারের টাকা পাবেন।
কিন্তু দৃশ্যতই সে দিন জবাব এড়িয়ে গিয়েছিলেন অর্থমন্ত্রী। বরং হেসে বলেছিলেন, “আপনারা কি পে কমিশনের সুপারিশ মুখস্থ করে রেখেছেন? কোথায় পেলেন সেটা? আমি তো বলছি কমিশন যা সুপারিশ করেছে তা সবই কমবেশি মেনে নেওয়া হয়েছে। এর বাইরে আর কিছু বলতে পারব না। পে কমিশনের সুপারিশও আপনাদের দেখাতে পারব না”।
সরকারের মতিগতি কী তা সেদিনই বোঝা গিয়েছিল। নবান্ন সূত্রেও জানা গিয়েছিল যে, এরিয়ারের টাকা অধরাই থেকে যেতে পারে। শেষমেশ হলও তাই। শুক্রবার প্রকাশিত রোপা রুল ২০১৯-এ পরিষ্কার বলা হয়েছে যে, নতুন বেতন কাঠামো ১ জানুয়ারি ২০২০ থেকে কার্যকর হবে। কিন্তু ১ জানুয়ারি ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত কোনও এরিয়ার বা বকেয়া টাকা পাওয়া যাবে না।
দেখুন রোপা রুলের সেই অংশ,-
