Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

উল্টোডাঙা উড়ালপুল সারাতে দু’মাস, বেইলি ব্রিজ হচ্ছে পুজোর চাপ সামলাতে, বরাদ্দ ৩ কোটি

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর কলকাতার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বেহালার যোগাযোগ। সেই সময়ে বেইলি ব্রিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেটাকেই মডেল করে এ বার উল্টোডাঙা সেতুর বিকল্প হিসেবে তৈরি হচ্ছে বেইলি ব্রিজ। বৃহস্প

উল্টোডাঙা উড়ালপুল সারাতে দু’মাস, বেইলি ব্রিজ হচ্ছে পুজোর চাপ সামলাতে, বরাদ্দ ৩ কোটি

শেষ আপডেট: 18 July 2019 09:33

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর কলকাতার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বেহালার যোগাযোগ। সেই সময়ে বেইলি ব্রিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেটাকেই মডেল করে এ বার উল্টোডাঙা সেতুর বিকল্প হিসেবে তৈরি হচ্ছে বেইলি ব্রিজ। বৃহস্পতিবার নগরোন্নয়ন দফতরের বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়, উল্টোডাঙায় বেইলি ব্রিজ তৈরি করার জন্য তিন কোটি টাকা বরাদ্দ করা হবে। ওই বৈঠকেই ঠিক হয়, এই ব্রিজ বানানোর বরাত দেওয়া হবে গার্ডেনরিচ শিপ বিল্ডার্সকে। কাজ শুরু হওয়ার দিন সাতেকের মধ‍্যে ব্রিজ তৈরির কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। ব্রিজটির দৈর্ঘ্য হবে ১৩০ ফুট। ব্রিজের জন‍্য প্রয়োজনীয় সিভিল কন্সট্রাকশনের কাজ করবে ম‍্যাকিনটস বার্ন সংস্থা। উল্টোডাঙা উড়ালপুলে ফাটলের পর কয়েকদিন দুটি লেনই বন্ধ করে দিয়েছিল পূর্তদফতর। তারপর বিমানবন্দরগামী লেনটি চালু হলেও বন্ধ বাইপাসগামী লেন। সংস্কারে লেগে যাবে প্রায় দু’মাস। পুজোর আগে কাজ শেষ হওয়া মুশকিল। তাই সেই চাপ সামাল দিতেই ভিআইপি রোড থেকে কেষ্টপুর খালের উপর 'বেইলি ব্রিজ' তৈরির সিদ্ধান্ত রাজ‍্য সরকারের। বৃহস্পতিবার সল্টলেকের নগরোন্নয়ন দফতরে ডাকা হয় বৈঠক। বৈঠকে দফতরের প্রধান সচিব সুব্রত গুপ্ত সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে ডাকা হয় গার্ডেনরিচ শিপ বিল্ডার্স-এর আধিকারিকদের‌ও। চটজলদি 'বেইলি ব্রিজ' তৈরির ক্ষেত্রে এই সংস্থার সুনাম রয়েছে বলে জানা গিয়েছে। কোন জায়গায় ব্রিজটি হবে তা অবশ্য স্পষ্ট নয়। নগরোন্নয়ন দফতর সূত্রের প্রাথমিক ইঙ্গিত, লেকটাউন ও উল্টোডাঙার মাঝে দক্ষিণদাড়ি-গোলাঘাটা বাসস্টপের কাছ থেকে ব্রিজটি উঠে খাল পেরিয়ে সল্টলেকে পড়বে। এমনিতেই সল্টলেক এখন আগের তুলনায় যানবাহন সঙ্কুল। ফলে ভিআইপি থেকে বাইপাসগামী সমস্ত গাড়ি যদি সল্টলেকে ঢোকে তাহলে পিএনবি বা সিটি সেন্টার (ওয়ান)-এর সামনের রাস্তায় আরও যানজটের সম্ভাবনা থেকে যাবে। মাঝেরহাটের ক্ষেত্রে বেইলি ব্রিজ করার সময়ে ইঞ্জিনিয়রদের বেশ কয়েকদিন লেগে গিয়েছিল জায়গা চিহ্নিত করতে। এক্ষেত্রে কী হয় এখন সেটাই দেখার।

```