Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তারকেশ্বরে পুজো দিতে এসে ঘুমন্ত অবস্থায় গাড়ির চাকায় পিষ্ট শিশুকন্যা

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিহারের মুজফফরপুর থেকে পরিবারের সঙ্গে পুজো দিতে এসেছিল তিন বছরের সন্ধিকুমারী। আজ, শনিবার পুজো দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ডে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল

তারকেশ্বরে পুজো দিতে এসে ঘুমন্ত অবস্থায় গাড়ির চাকায় পিষ্ট শিশুকন্যা

শেষ আপডেট: 3 August 2019 07:19

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিহারের মুজফফরপুর থেকে পরিবারের সঙ্গে পুজো দিতে এসেছিল তিন বছরের সন্ধিকুমারী। আজ, শনিবার পুজো দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ডে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ওই শিশু কন্যার। মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৪০ জন মিলে গত রবিবার মুজফফরপুর থেকে বাসে রওনা দিয়েছিলেন তাঁরা। শুক্রবার রাতে এসে পৌঁছন তারকেশ্বরে। মন্দিরের অদূরে নতুন বাস স্ট্যান্ডের ফুটপাতেই রাত কাটান সকলে। ঘুমিয়েছিল শিশুটিও। এ দিন সকাল সাতটা নাগাদ আচমকা গাড়ি স্টার্ট করতে গিয়ে ঘুমন্ত শিশুর গায়ে তুলে দেয় গাড়ির চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারকেশ্বর থানার পুলিশ। আটক করা হয়েছে গাড়িটিকে। শিশুটির দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। শুক্রবার বিকেল থেকেই ব্যাপক জনসমাগম তারকেশ্বরে। শ্রাবণ মাসের সপ্তাহ শেষে প্রতিবারই ভিড় থাকে। এ বারও তার অন্যথা হয়নি। কিন্তু সুদূর বিহার থেকে পুজো দিতে এসে যে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেনি ওই শিশুটির পরিবার।

```